হাসপাতালের জরুরি বিভাগের সামনে পড়ে ছিল রাজস্ব কর্মকর্তার লাশ

নওগাঁ প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩০আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৩০

নওগাঁয় জোনায়েদ হোসেন (৩৭) নামের এক রাজস্ব কর্মকর্তার লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ভোর ৫টার দিকে নওগাঁ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের সামনে তার লাশ ফেলে রেখে যায় অজ্ঞাত ব্যক্তিরা।

জোনায়েদ হোসেন সহকারী রাজস্ব কর্মকর্তা (এআরও) পদে ঢাকা কাস্টম হাউজে কর্মরত ছিলেন। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠি এলাকায়। স্ত্রী নাঈমা নার্গিস নওগাঁর মহাদেবপুর উপজেলার জাহাঙ্গীরপুর সরকারি কলেজের প্রভাষক। তাদের দুই বছর বয়সী একটি মেয়ে আছে।

নওগাঁ জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, ভোর ৫টার দিকে একটি পিকআপে করে জরুরি বিভাগের সামনে আসে কয়েকজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। জোনায়েদের নিথর দেহ সেখানে ফেলে তারা দ্রুত সটকে পড়ে। বিষয়টি জানাজানির পর তাকে উদ্ধার করে হাসপাতালটির জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার কবির হোসেন বলেন, ‘জরুরি বিভাগের এক ট্রলিম্যান আমাকে খবর দিলে আমি তার সহযোগিতায় অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে চিকিৎসকের কাছে নিয়ে যাই। সেখানে মৃত ঘোষণা করা হয়।’

নওগাঁ জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবু জার গাফফার বলেন, ‌‘বেওয়ারিশ অবস্থায় পাওয়া মরদেহটির বুক ও দুই পায়ের হাড়ের বিভিন্ন স্থান ভাঙা অবস্থায় পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর নিশ্চিত করে বলা যাবে।’

পরিবার সূত্রে জানা যায়, স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করার জন্য নওগাঁর মহাদেবপুরে আসছিলেন জোনায়েদ। মঙ্গলবার রাত ১১টার দিকে বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে নামেন। ওই সময় স্ত্রীর সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর বারবার মোবাইলে কল দিলেও রিসিভ করা হচ্ছিল না। ভোরে রিসিভ করা হলে নওগাঁ সদর থানা পুলিশের সঙ্গে তার স্ত্রীর কথা হয়। তখন মৃত্যুর বিষয়টি জানতে পারেন স্বজনরা।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল ইসলাম বলেন, ‘ওই রাজস্ব কর্মকর্তা দুর্ঘটনা নাকি ছিনতাইকারীদের কবলে পড়ে মারা গেছেন—এ বিষয়ে তদন্ত চলছে।’

 

/এএম/
সম্পর্কিত
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী