লন্ডনি মুফতি ১৭ বছর গুপ্ত ছিলেন: রাশেদ প্রধান

রাজশাহী প্রতিনিধি
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৫আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:৫৫

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ্য করে জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, ‘আমরা সবাই জানি, এক লন্ডনি মুফতি গত ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন।’

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকালে রাজশাহীর মাদ্রাসা ময়দানে ১১ দলীয় নির্বাচনী ঐক্য জোটের জনসভায় এ কথা বলেন তিনি। তারেক রহমানের নাম না বলে তিনি তাকে ‘লন্ডনি মুফতি’ হিসেবে উল্লেখ করেন।

রাশেদ প্রধান বলেন, ‘লন্ডন থেকে একজন মুফতি এসেছে, জানেন তো আপনারা? আসার পরে তিনি নির্ধারণ করছেন, কে মুসলমান থাকবে আর কে বিধর্মী হবেন। ওনার বক্তব্যের মাধ্যমে ইসলামের ইতিহাস পরিবর্তন করে দিচ্ছেন। আমি উনাকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, তিনি গতকালকে একটি সঠিক কথা বলেছেন। তিনি বলেছেন, ৫ তারিখের পরে একটি দল নতুন করে জালেম হয়েছে, যারা গুপ্ত ছিল। তিনি সঠিক বলেছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। টিআইবি একটা রিপোর্ট দিয়েছে। তারা বলেছে, ৫ আগস্টের পরে বাংলাদেশে ৬০০টি রাজনৈতিক সহিংসতা হয়েছে। যার মধ্যে ৯২ ভাগের জন্য দায়ী বিএনপি। অর্থাৎ ৫৫০টি রাজনৈতিক সহিংসতার পেছনে দায়ী এই বিএনপি। তাহলে জালেমের নাম কী?’

রাশেদ প্রধান বলেন, ‘এই লন্ডনি মুফতি গত ১৭ বছর লন্ডনে গুপ্ত ছিলেন। অতএব, তিনি সঠিক বলেছেন। নতুন করে যে জালেম সৃষ্টি হয়েছে সেটি বিএনপি, সেই বিএনপিকে ১২ তারিখ আমরা লালকার্ড দেখাবো। রাজশাহীতে যে ছয়টি আসন আছে, সব আসনে দাঁড়িপাল্লাকে বিজয়ী করে আগামী দিনের প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমানকে উপহার দিতে হবে।’

জনসভায় প্রধান অতিথি হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি