বগুড়ার ৭ আসনেই তারেক রহমানসহ বিএনপির প্রার্থীরা এগিয়ে

বগুড়া প্রতিনিধি
১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:০১আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২২:১৫

বগুড়ার সাতটি আসনের মধ্যে সবক’টিতে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থীরা এগিয়ে রয়েছেন। এর মধ্যে বগুড়া-৬ (সদর) আসনের আংশিক ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দ্বিগুণ ভোটে এগিয়ে আছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত আংশিক ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

এর মধ্যে বগুড়া-১ আসনে (সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলা) মোট কেন্দ্র ১২৬টি। ১৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ) ২৩ হাজার ৭০৩ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। জামায়াতের মো. শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৯ হাজার ৪২৪ ভোট।

বগুড়া-২ আসনে (শিবগঞ্জ) মোট কেন্দ্র ১১৪টি। পাঁচটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির প্রার্থী মীর শাহে আলম (ধানের শীষ) ৫ হাজার ২৯০ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। দাঁড়িপাল্লা প্রতীকে জামায়াতের আবুল আজাদ মোহাম্মদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২ হাজার ৮৫০ ভোট।

বগুড়া-৩ আসনে (দুপচাঁচিয়া ও আদমদীঘি উপজেলা) মোট ভোটকেন্দ্র ১১৮টি। ৮টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির আবদুল মহিত তালুকদার (ধানের শীষ) ৮ হাজার ৩৫২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। জামায়াতে ইসলামীর নূর মোহাম্মদ আবু তাহের (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৭ হাজার ৮০০ ভোট।

বগুড়া-৪ আসনে (কাহালু ও নন্দীগ্রাম) মোট কেন্দ্র ১১৪টি। ২৬টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৩৩ হাজার ১৮১ ভোট। জামায়াতে ইসলামীর মোস্তফা ফয়সাল (দাঁড়িপাল্লা) পেয়েছেন ২৩ হাজার ৫৫৯ ভোট।

বগুড়া-৫ আসনে (শেরপুর ও ধুনট) মোট কেন্দ্র ১৮৮টি। ৫টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির গোলাম মোহাম্মদ সিরাজ (ধানের শীষ) ৬ হাজার ৪৬১ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। জামায়াতে ইসলামীর দবিবুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩ হাজার ৮৯৯ ভোট।

বগুড়া-৬ আসনে (বগুড়া পৌরসভার ২১টি ওয়ার্ড ও সদর উপজেলা) মোট ভোটকেন্দ্র ১৫০টি। ২৭টি কেন্দ্রের ফলাফলে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (ধানের শীষ) ৩৮ হাজার ৪২৮ ভোট পেয়ে এগিয়ে আছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর আবিদুর রহমান (দাঁড়িপাল্লা) পেয়েছেন ১৭ হাজার ৪২৮ ভোট।

বগুড়া-৭ আসনে (গাবতলী ও শাজাহানপুর) মোট কেন্দ্র ১৭৩টি। ৫৯টি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির মোরশেদ মিল্টন (ধানের শীষ) পেয়েছেন ৮৭ হাজার ৫৬৯ ভোট। জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা) পেয়েছেন ৩০ হাজার ৯৭০ ভোট।

 

/এএম/এমওএফ/ 
সম্পর্কিত
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী