পাবনায় আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, পরে প্রতিকৃতি পুনঃস্থাপন ও বিক্ষোভ মিছিল 

পাবনা প্রতিনিধি 
২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৩আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:৪৩

দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকা কার্যক্রম নিষিদ্ধ পাবনা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গ্নিসংযোগের ঘটনার খবর পাওয়া গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকাল চারটার দিকে অজ্ঞাত ব্যক্তিদের দেওয়া আগুনে কার্যালয় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর প্রতিবাদে সন্ধ্যায় দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুনঃস্থাপন এবং শহরে বিক্ষোভ মিছিল করেন। 

পাবনা সদর থানার পরিদর্শক (অপারেশন) সঞ্জয় কুমার সাহা জানান, বিকাল চারটার দিকে কার্যালয়ের বারান্দায় দুটি টায়ারে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে কিছু লোক সেখানে জড়ো হয়েছিল বলে তারা শুনেছেন। তবে মিছিল বা অন্য কোনও কার্যক্রম হয়েছে এমন তথ্য তাদের কাছে নেই। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি। 

এর আগে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায়, দীর্ঘ প্রায় দেড় বছর বন্ধ থাকার পর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট তৌফিক ইমামসহ কয়েকজন নেতাকর্মী উপস্থিত থেকে এই পতাকা উত্তোলন করেন। 

অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কার্যালয়ে জড়ো হন। তারা সেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে ফেলা প্রতিকৃতি পুনরায় স্থাপন করে পুষ্পস্তবক অর্পণ করেন। শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের পর নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, জেলা ছাত্রলীগ নেতা সিফাত, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা আলামিন মালিথা ও যুবলীগ নেতাকর্মীদের নেতৃত্বে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান আব্দুল হামিদ সড়ক প্রদক্ষিণ করে নিউমার্কেট এলাকায় গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন। 

/এসটি/ 
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি