রাজশাহীতে দিনদুপুরে ছুরিকাঘাতে যুবককে হত্যা

রাজশাহী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০০ আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:০০

রাজশাহীতে পূর্বশত্রুতার জের ধরে দিনদুপুরে বাড়ির সামনে গিয়ে ছুরি মেরে এক যুবককে হত্যা করা হয়েছে। নিহত যুবকের নাম মো. সাব্বির (২১)। তার বাবার নাম শাহিন ইসলাম। বাড়ি নগরের শাহমখদুম থানার পবা রাইসমিলপাড়ায়। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে বাড়ির সামনেই এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলছেন, একই মহল্লার আমিরুল ইসলামের ছেলে মো. জাসন (২৫) এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। জাসন মাদকাসক্ত। এক সপ্তাহ ধরে এলাকায় তার অত্যাচার বেড়ে গিয়েছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। খুনের ঘটনার পর জাসন পালিয়ে গেছেন।

নিহত সাব্বির তার বাবার খাবারের হোটেলে কাজ করতেন। ছুরিকাঘাতের পর তাকে দ্রুত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, সাব্বিরের বুকে গভীর ক্ষত ছিল। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

স্থানীয় লোকজন জানান, জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণেই শাহিন ও তার পরিবারের ওপর ক্ষুব্ধ ছিলেন জাসেন। মঙ্গলবার শাহিনকে মারধর করেন। বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যান। এতে তার মৃত্যু হয়।

শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, ‘লাশ হাসপাতালে নেওয়ার পর আমরা খবর পাই। এর আগেই অভিযুক্ত জাসন পালিয়ে গেছে। তাকে আটকের চেষ্টা চলছে। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। এ নিয়ে হত্যা মামলাও হবে।’

/এএম/ 
সম্পর্কিত
ভোলায় বিএনপি নেতাকে ছুরিকাঘাত, গণপিটুনিতে যুবকের মৃত্যু
অপ্রতিম হত্যা: কবে আদালতে চার্জশিট দেবে পুলিশ, জানালেন এসপি
এক খুনের রহস্য উদ্ঘাটন করতে ২০০ সিসি ক্যামেরার ফুটেজ দেখেছে পুলিশ
সর্বশেষ খবর
প্রেমিকার টানে সব বিক্রি করে ২ হাজার কিলোমিটার পাড়ি, শেষে জানলেন এআই
প্রেমিকার টানে সব বিক্রি করে ২ হাজার কিলোমিটার পাড়ি, শেষে জানলেন এআই
উৎসব কোনও নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ নয়: রিজভী
উৎসব কোনও নির্দিষ্ট ধর্মীয় বা সামাজিক সীমানায় আবদ্ধ নয়: রিজভী
দুর্গাপূজা: ভক্তির আয়োজন, অর্থনীতির বিস্তার 
দুর্গাপূজা: ভক্তির আয়োজন, অর্থনীতির বিস্তার 
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী
জুলাইকে ধারণ করে না তাই স্মৃতিস্তম্ভের উদ্বোধনে অনুপস্থিত বিরোধীদলীয় নেতা: প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
সৌদিতে নজরুলের মৃত্যুদণ্ডের খবর শুনে ফুফুর মৃত্যু, কী ঘটেছিল জানালেন বাবা-মা
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
মধ্যরাতে প্রতিমন্ত্রী ইশরাকের স্ট্যাটাস, কথা বলেছেন পদত্যাগ নিয়ে
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
‘আমি সাধারণ বিদেশি নই’: দেশ ছাড়ার নোটিশকে চ্যালেঞ্জ নায়ক ইমরান খানের
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন
আর্জেন্টাইন এমিলিয়ানো মার্টিনেজ কেমন আছেন