আদালতে হাজির হননি ধর্ষণ মামলার আসামি ছেলে, বাবা-মা কারাগারে

রাজশাহী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:০২

ধর্ষণ মামলার প্রধান আসামি তিনি। মামলার ধার্য তারিখে আদালতে হাজির হননি এ আসামি। এর জেরেই আসামির বাবা-মায়ের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাজশাহীতে এ ঘটনা ঘটে।

শিশু ধর্ষণ অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক সাদিয়া সুলতানা এ আদেশ দিয়েছেন।

কারাগারে পাঠানো দুই আসামি হলেন, মইদুল ইসলাম (৫৫) ও তার স্ত্রী অজিফা বেগম (৫০)। তাদের ছেলে মোবারক হোসেন ওরফে লালচাঁন (২১) মামলার প্রধান আসামি। তাদের বাড়ি রাজশাহীর চারঘাট উপজেলার অনুপমপুর গ্রামে। লালচাঁনের বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৮ আগস্ট লালচাঁন ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণ করেন। এতে ওই কিশোরী গর্ভবতী হয়ে পড়ে। পরে বিষয়টি জানাজানি হলে ওই কিশোরীর পরিবার বিষয়টি লালচাঁনের বাবা-মাকে জানান। কিন্তু তারা ছেলের পক্ষ নিয়ে তাদের তাড়িয়ে দেন। এ ঘটনায় ওই বছরের ১২ জুন আদালতে চারজনকে আসামি করে মামলা করেন ভুক্তভোগী কিশোরীর বাবা।

আদালত সূত্রে জানা গেছে, ইতোমধ্যে ওই কিশোরী একটি কন্যা সন্তানের মা হয়েছে। মামলার পর লালচাঁন গ্রেফতার হয়েছিলেন। তখন ডিএনএ পরীক্ষার মাধ্যমে জানা যায় নবজাতক শিশুটি ধর্ষণের কারণেই হয়েছে। পরবর্তীতে আসামি আদালত থেকে জামিন পান। এরই মধ্যে পুলিশ চারজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।

মামলার আসামিপক্ষের আইনজীবী আব্দুস সবুর বলেন, “ধার্য তারিখে আসামি লালচাঁন আদালতে হাজির হননি। অন্য আসামিরা হাজির ছিলেন। আদালত তার বাবা-মায়ের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছেন। আদেশের সময় আদালত তাদের ছেলেকে হাজির করতে বলেছেন।”

/এবিএম/
সম্পর্কিত
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি