সিরাজগঞ্জে ট্রাক চাপায় স্কুলছাত্র নিহত, ঘাতক ট্রাকে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৬, ২০:০৪আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ২০:০৮

সিরাজগঞ্জের বেলকুচিতে ট্রাক চাপায় এক স্কুল ছাত্র নিহত ও আরও দুই স্কুল ছাত্র আহত হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে বেলকুচি উপজেলার মাইঝাইল গ্রামে এই ঘটনাটি ঘটে।

নিহত আলহাজ হোসেন (৭) চর মাইঝাইল গ্রামের আব্দুল মান্নানের ছেলে ও চর মাইঝাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। আহত দুইজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনার অভিযোগে ট্রাকে আগুন দিয়েছে এলাকাবাসী

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার বেলা সোয়া বারোটার দিকে স্কুল ছুটি হওয়ার হতাহতরা বাড়ি ফিরছিল। পথে বালুবোঝাই একটি ট্রাক তাদের চাপা দেয়। চালক ট্রাকটি রেখে পালিয়ে গেছে।

এলাকাবাসী আহতদের উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা ট্রাকটিতে আগুন লাগিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার ব্রিগেডের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘাতক চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী