বগুড়ায় কোচিং সেন্টারের পরিচালককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
০৭ মার্চ ২০২৬, ০০:৪০আপডেট : ০৭ মার্চ ২০২৬, ০০:৪০

বগুড়ার সারিয়াকান্দিতে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের সময় ছুরিকাঘাতে চয়ন রাজভর (৪০) নামের এক কোচিং সেন্টারের পরিচালককে হত্যা করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) রাতে তারাবির নামাজের পর উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

এ ঘটনায় আমিনুর ফকির (৫৫) নামের একজন আহত হয়েছেন। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে। সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান এ তথ্য বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। 

নিহত চয়ন রাজভর বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বাজার এলাকায় তুলারাম রাজভরের ছেলে। তিনি ফুলবাড়ি দ্যা নিউ কনটেস্ট কোচিং সেন্টারের পরিচালক।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফুলবাড়ি বাজার এলাকার পাশে একটি জমি নিয়ে চয়ন রাজভরের সাথে একই গ্রামের আমিনুর ফকিরের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে শুক্রবার রাতে তারাবির নামাজের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে চয়ন রাজভর গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হামিদুর রহমানের ছেলে আমিনুর ফকির একই স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। 

ওসি আ ফ ম আসাদুজ্জামান বলেন, এ হত্যায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। চয়ন রাজভরের মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি হত্যা মামলার প্রস্তুতি চলছে। 

/এএম/এসটি/ 
সম্পর্কিত
নরসিংদীতে দুই হিজড়াকে ছুরিকাঘাত, একজনের মৃত্যু
বিকাশ কর্মীকে ছুরিকাঘাত করে ১ লাখ ৬০ হাজার টাকা ছিনতাই
ফেনীতে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, কুপিয়েছে বাবা-বোনকেও
সর্বশেষ খবর
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি