প্রধানমন্ত্রী স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী

রাজশাহী প্রতিনিধি
১০ মার্চ ২০২৬, ২১:১৭আপডেট : ১০ মার্চ ২০২৬, ২৩:০২

বাংলাদেশে গণতন্ত্র মুক্তি পায়নি, প্রধানমন্ত্রী তারেক রহমানও স্বৈরতন্ত্রের পথে হাঁটছেন বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, ‘এ জন্য বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে।’

মঙ্গলবার (১০ মার্চ) সন্ধ্যায় রাজশাহী টিটিসি মাঠে এনসিপির বিভাগীয় ইফতার অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

ইফতার সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘এখনও বাংলাদেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়নি। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ভোট ডাকাতি ও নির্বাচনি কারচুপি হয়েছে।’

তিনি বলেন, ‘সেখানে বিএনপি নেতা মির্জা আব্বাসের পক্ষে ভোট ডাকাতি করেছেন তার স্ত্রী আফরোজা আব্বাস। এরপর লন্ডন ও ভারতের প্রেসক্রিপশন অনুযায়ী সরকার গঠন করা হয়েছে।’

এনসিপির এই নেতা বলেন, ‘ময়ূরের পেখম যদি কাকের ওপরে পরানো হয়; কাক কী ময়ূর হয়ে যায়? হয় না। এই জন্য বলবো স্বৈরতান্ত্রিক যে ব্যবস্থা আমাদের সংবিধানে রয়েছে, এই সংবিধানে যিনি প্রধানমন্ত্রী বর্তমানে আছেন, তিনি স্বৈরতন্ত্রের পথেই হাঁটছেন। এই জন্য আমি বলবো, বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধভাবে সংবিধান সংস্কার বাস্তবায়ন করতে হবে।’

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘যদি না করতে পারি, শেখ হাসিনা যে স্বৈরতান্ত্রিক রাজত্ব চালিয়েছিল; আরেক স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে আমরা যাচ্ছি। যদি কেউ স্বৈরতান্ত্রিক রাজত্বের দিকে যেতে চায়, আমরা তখন দেখবো না তিনি বেগম জিয়ার ছেলে, নাকি শহীদ জিয়ার ছেলে। লড়াইটা আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে। আমরা বাংলাদেশে আর কোনও ফ্যাসিবাদী ব্যবস্থা চাই না।’

তিনি বলেন, ‘তারেক রহমানকে উপদেশ দেয় কে? তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টার নাম আপনারা জানেন? রাজনৈতিক উপদেষ্টার নাম হলো মির্জা আব্বাস। এই আব্বাস সাহেবের রাজনৈতিক উপদেষ্টা কে জানেন? আফরোজা আব্বাস। যিনি কেন্দ্র দখল করেছিলেন, ভোট ডাকাতি করেছিলেন। আমরা ধরে নিতে পারি, তারেক রহমানের ইনডাইরেক্টলি (পরোক্ষ) উপদেষ্টা হলেন আফরোজা আব্বাস।’

ইফতারের আগে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহ-সম্পাদক শফিকুল হক মিলন; রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগর জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইমাজ উদ্দিন প্রামাণিক।

এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন মাহফিলে সভাপতিত্ব করেন।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী