বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নারীর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
২১ মার্চ ২০২৬, ১৭:১৯ আপডেট : ২১ মার্চ ২০২৬, ১৭:১৯

বগুড়ার আদমদীঘিতে বড় বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উম্মে হাবিবা উর্মি (৩২) নামে নারীর মৃত্যু হয়েছে। এ সময় হামলায় নিহতের বোন, বোনের স্বামী ও তাদের দুই সন্তান আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় ঈদের কেনাকাটা করতে যাওয়ার পথে উপজেলার সদর ইউনিয়নের উজ্জ্বলতা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত উম্মে হাবিবা উর্মি নওগাঁর রাণীনগর উপজেলার ভেবরা গ্রামের বাসিন্দা।

শনিবার (২১ মার্চ) বিকালে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, লাশ উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতে নিহতের বড় বোন উম্মে হাফিজা সুমী থানায় প্রতিবেশি কহির ফকির ও সিরাজুল ইসলামসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এর মধ্যে এজাহারনামীয় পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

পুলিশ, মামলার এজাহার থেকে জানা যায়, উম্মে হাবিবা উর্মি কয়েকদিন আগে ঈদ করতে আদমদীঘির উজ্জ্বলতা গ্রামে বোনের বাড়িতে বেড়াতে আসেন। তার বড় বোন উম্মে হাফিজা সুমির সঙ্গে প্রতিবেশী কহির ফকির, তার ভাই হেলাল ফকির ও সিরাজুল ইসলামের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এর
জের ধরে গত বছরের ৪ সেপ্টেম্বর উম্মে হাফিজা সুমি ও তার ছেলেকে মারধর করা হয়। এ ঘটনায় হাফিজা আদমদীঘি থানায় একটি মামলা করেন। বর্তমানে মামলাটি আদালতে বিচারাধীন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নিতে হাফিজার পরিবারকে প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। 

শুক্রবার সন্ধ্যায় উম্মে হাফিজা সুমি, উম্মে হাবিবা উর্মি ও অন্যরা ঈদের কেনাকাটা করার জন্য আদমদীঘি উপজেলা সদরের মার্কেটে যাচ্ছিলেন। পথিমধ্যে বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত আসামিরা তাদের ওপর হামলা করেন। এ সময় মাথায় কুড়ালের আঘাতে হাফিজার স্বামী ফয়সাল ইসলাম গুরুতর আহত হন। 

তার স্ত্রী হাফিজা, মেয়ে নুসরাত, ছেলে ফারসিদ ও শ্যালিকা উম্মে হাবিবা উর্মি এগিয়ে এলে আসামিরা তাদের এলোপাতাড়ি ছুরি দিয়ে কোপাতে শুরু করেন। প্রাণ বাঁচাতে নুসরাত ও উর্মি স্থানীয় শফিকুল ইসলামের বাড়িতে আশ্রয় নেন। সেখানে ঢুকেও তাদের ওপর হামলা চালানো হয়। এতে মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন উর্মি। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান। হাফিজার স্বামী ফয়সাল ইসলামকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

মামলার বাদী উম্মে হাফিজা সুমি বলেন, ‘ছোট বোন উর্মি গত ১৫ দিন আগে ঈদ উদযাপনের জন্য আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল। প্রতিপক্ষের হামলায় আমার বোনের মৃত্যু ও পরিবারের চার জন আহত হয়েছে। অবিলম্বে আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি।’

 

/এএম/ 
সম্পর্কিত
আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ৯
ক্যালিফোর্নিয়ায় ঈদুল ফিতর-ঈদুল আজহা এখন সরকারি ছুটি, আইনে সই গভর্নরের
বাড্ডায় দুই জন গুলিবিদ্ধ, ছুরিকাঘাতে স্কুল শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি