তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি, পদ্মা ব্যারেজ দ্রুত নির্মাণের দাবি

রাজশাহী প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৬, ১৮:১৭আপডেট : ০১ এপ্রিল ২০২৬, ১৮:১৭

পদ্মা নদীর ওপর উজানে ভারতের নির্মিত ফারাক্কা ব্যারেজের বিপরীতে পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী কমিটি। একইসঙ্গে বরেন্দ্র অঞ্চলে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত, অবিলম্বে উত্তর রাজশাহী সেচ প্রকল্প বাস্তবায়ন এবং রাজশাহীর পদ্মা নদী ক্যাপিটাল ট্রেজিংয়ের মাধ্যমে পরিবেশ রক্ষা, কৃষি ও কৃষককে বাঁচানোর জোর দাবি জানানো হয়।

বুধবার (০১ এপ্রিল) সকালে নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশ থেকে এসব দাবি জানানো হয়। উত্তরের অন্যতম সামাজিক সংগঠন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সহযোগিতায় অনুষ্ঠিত মানববন্ধনে রাজশাহীর পরিবেশবাদী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। কর্মসূচি থেকে অবিলম্বে বৃহত্তর রাজশাহীর উন্নয়নে পদ্মা ব্যারেজ দ্রুত নির্মাণের দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, বরেন্দ্র অঞ্চলের অনেক নারীকে প্রতিদিন খাওয়ার পানি সংগ্রহের জন্য মাইলের পর মাইল হাঁটতে হয়। যা এই জনপদের হাজার হাজার মানুষের প্রাত্যহিক যন্ত্রণার চিত্র। নওগাঁ, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের ভূগর্ভস্থ পানির স্তর যে হারে নিচে নামছে, তা কেবল উদ্বেগজনক নয়; বরং এক ভয়াবহ মানবিক ও পরিবেশগত বিপর্যয়।

বক্তারা বলেন, গত এক দশকে একাধিক সরকার নানা প্রকল্প নিলেও তার সুফল মিলছে না। নির্বাচনের আগে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান রাজশাহীর মাদ্রাসা মাঠের জনসভায় পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এতে রাজশাহীর মানুষ আশায় বুক বেঁধেছে। এখন তা বাস্তাবায়ন চাই। এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন আছে। এখন বাস্তবায়ন সময়ের ব্যাপার। তাই অবিলম্বে প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়ন করুন।

বাপার রাজশাহীর সভাপতি মাহমুদ হাসানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. জামাত খান, বাপার রাজশাহীর সাধারণ সম্পাদক সেলিনা বেগম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি মো. লিয়াকত আলী, দৈনিক সোনার দেশ পত্রিকার সম্পাদক হাসান মিল্লাত, রাজশাহী কলেজের শিক্ষক ও বাপা রাজশাহীর সহসভাপতি মো. জুয়েল কিবরিয়া প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সরকার এই অঞ্চলের ৩ হাজার ৫৯৩টি মৌজাকে ‘পানিসংকটাপন্ন এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। সরকারি প্রজ্ঞাপনে ভূগর্ভস্থ পানি উত্তোলনে বিধিনিষেধ, নতুন নলকূপ স্থাপনে বাধা এবং পানি নির্ভর ফসল চাষ কমিয়ে আনার মতো একগুচ্ছ নির্দেশনা দেওয়া হয়েছে। কাগজ-কলমে এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী ও ইতিবাচক। কিন্তু মাঠপর্যায়ের বাস্তব চিত্র বলছে ভিন্ন কথা।

বক্তারা আরও বলেন, ভারতের সঙ্গে ফারাক্কা চুক্তির মেয়াদ শেষ পর্যায়ে হলেও নতুন চুক্তির বিষয়ে সরকারের পক্ষ হতে এখনও দৃশ্যমান কোনও অগ্রগতি দেখা যাচ্ছে না। সমাবেশে বক্তারা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দাবি করেন, উত্তরাঞ্চলের কৃষি, পরিবেশ ও মানুষকে বাঁচাতে পানি ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের জন্য পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়ন করতে হবে। উত্তর রাজশাহী সেচ প্রকল্পের মাধ্যমে ভূ-উপরিস্থ পানির ব্যবহার নিশ্চিত করতে হবে, পদ্মা নদী ড্রেজিং করত নাব্যতা ফিরিয়ে আনতে হবে, নদীকেন্দ্রিক অর্থনৈতিক জোন তৈরি করতে হবে এবং ফারাক্কা চুক্তির মেয়াদ স্থায়ীভাবে সমাধান করতে হবে।

সমাবেশে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান সম্প্রতি রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসা অবহেলায় শিশুদের মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে তদন্ত কমিটি গঠনের মাধ্যমে দোষিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান। তিনি বলেন, ‘রাজশাহী মেডিক্যালের চিকিৎসাসেবা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। রাজশাহী মেডিক্যালের অব্যবস্থাপনা নিয়ে আগেও আন্দোলন হয়েছে। এখানে মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত না হলে রাজশাহীবাসীকে সঙ্গে নিয়ে আবারও তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।’

মানববন্ধন থেকে রাজশাহী ও নাটোর জেলার ওপর দিয়ে প্রবাহিত বড়াল নদীর উৎস মুখ থেকে পাবনার আটঘরিয়ার রেগুলেটর পর্যন্ত ৪৬.৬০০ কিলোমিটার অংশ খননকাজ সম্পন্নের পাশাপাশি হোজা, বারনই ও বড়ালসহ এ অঞ্চলের নদী-খাল-বিল দখল ও দুষণমুক্ত করে পুনখনন করার জোর দাবি জানানো হয়।

/এএম/ 
সম্পর্কিত
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি