রামেক হাসপাতালে হামের উপসর্গে আরেক শিশুর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৬ এপ্রিল ২০২৬, ১৪:৩৯আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৪:৩৯

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকাল আটটা থেকে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল আটটার মধ্যে শিশুটি মারা যায়। এ সময়ের মধ্যে আরও ১১ শিশু হাম উপর্সগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বৃহস্পতিবার এক বার্তায় এ তথ্য জানিয়েছেন রামেক হাসপাতালের মুখপাত্র ডা. শঙ্কর কুমার বিশ্বাস। বার্তায় তিনি জানান, হামের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ১৪৫ জন শিশু চিকিৎসা নিচ্ছেন। ২৪ ঘণ্টায় ছাড়পত্র পেয়েছেন আরও ২৯ শিশু। হাসপাতালে এ পর্যন্ত চিকিৎসা দেওয়া হয়েছে ৬১৩ শিশুকে। হাম উপসর্গে এ নিয়ে রামেক হাসপাতালে ৫১ শিশুর মৃত্যু হলো।

ডা. শঙ্কর কুমার বিশ্বাস বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সদর হাসপাতালগুলোতে হাম উপসর্গের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই রামেক হাসপাতালে চাপ একটু কমেছে। রোগীর অবস্থা সংকটাপন্ন হলে রামেক হাসপাতালে পাঠানো হচ্ছে আমরা চিকিৎসা দিচ্ছি।

/এফআর/
সম্পর্কিত
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি