জেলখানায় বসেই ডাকাতির পরিকল্পনা, নাটোরে মূলহোতাসহ গ্রেফতার ১৩

রাজশাহী প্রতিনিধি 
১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২আপডেট : ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০২

নাটোরের বড়াইগ্রামে নির্মাণাধীন একটি পাওয়ার গ্রিড উপকেন্দ্রে প্রায় দুই কোটি টাকার মালামাল ডাকাতির ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। এই ঘটনার মূল পরিকল্পনাকারীসহ ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে লুট হওয়া মালামালের বড় একটি অংশ, ডাকাতিতে ব্যবহৃত ট্রাক ও দেশীয় অস্ত্র। 

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে নাটোরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেফতারকৃতরা সবাই পেশাদার ডাকাত এবং তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 

পুলিশ সুপার জানান, গত ২৬ মে রাতে বড়াইগ্রাম উপজেলার খোর্দ্দ কাছুটিয়া এলাকায় নির্মাণাধীন পাওয়ার গ্রিড উপকেন্দ্রে ২০-২৫ জনের একটি সশস্ত্র ডাকাত দল হানা দেয়। তারা সেখানে কর্তব্যরত চারজন নিরাপত্তা প্রহরীকে মারধর করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। এরপর প্রায় ১ কোটি ৯২ লাখ টাকা মূল্যের ইলেকট্রনিক সরঞ্জাম ও ব্যাটারি লুট করে একটি ট্রাকে করে পালিয়ে যায়। এ ঘটনায় নির্মাণকারী প্রতিষ্ঠান ‘সিগনি ইঞ্জিনিয়ারিং লিমিটেড’-এর পক্ষ থেকে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করা হয়। 

তদন্তে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানায়, এই ডাকাতির মূল সমন্বয়ক রুহুল আমিন ও সৈকত। তারা ইতোপূর্বে অন্য মামলায় জেলখানায় থাকাকালীন এই ডাকাতির পরিকল্পনা করে। জামিনে বেরিয়ে এসে সহযোগীদের নিয়ে তারা সেই পরিকল্পনা বাস্তবায়ন করে। 

মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বড়াইগ্রাম থানা পুলিশের একটি যৌথ দল নাটোর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও গাজীপুর জেলার বিভিন্ন স্থানে টানা অভিযান চালায়। অভিযানে ১৩ জন ডাকাতকে গ্রেফতারের পাশাপাশি ৩৫০টি ব্যাটারি সেল, ডাকাতিতে ব্যবহৃত ট্রাক, ১০টি মোবাইল ফোন এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার মুহম্মদ আব্দুল ওয়াহাব জানান, এই চক্রের বাকি সদস্যদের গ্রেফতার এবং লুট হওয়া অবশিষ্ট মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের কঠোর আইনের আওতায় আনা হবে বলে প্রেস বিফিংয়ে জানানো হয়। 

/এসটি/ 
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী