রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু

পাবনা প্রতিনিধি
২৮ এপ্রিল ২০২৬, ১৫:৫৬ আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৭:০৪

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে পারমাণবিক জ্বালানি (ইউরেনিয়াম) লোডিং কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৩টার পর এই জ্বালানি লোড করা শুরু হয়। এর আগে সেখানে উদ্বোধনী প্রতিনিধিদল হেলিকপ্টারযোগে প্রকল্প এলাকায় পৌঁছায়। তাদের উপস্থিতিতেই আনুষ্ঠানিকভাবে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু করা হয়েছে।

বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন যমুনা টেলিভিশনের পাবনা প্রতিনিধি কলিট তালুকদার। তিনি উদ্বোধনী ও জ্বালানি লোডিং স্থানেই উপস্থিত আছেন।

এর আগে প্রকল্প সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ইউরেনিয়াম লোডিংয়ের জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদারের পাশাপাশি প্রযুক্তিগত যাচাই-বাছাইও শেষ হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন পাওয়ার পরই এই কার্যক্রম শুরু করা হচ্ছে।

প্রকল্প কর্মকর্তারা জানান, ইউরেনিয়াম লোডিং সম্পন্ন হওয়ার পর বিভিন্ন ধাপের পরীক্ষা-নিরীক্ষা শেষে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হবে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী কয়েক মাসের মধ্যেই উৎপাদনে যাওয়ার আশা করা হচ্ছে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
রূপপুরের প্রথম ইউনিটের ত্রুটি সারিয়ে নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল
বাণিজ্যিক নবায়নযোগ্য বিদ্যুৎকেন্দ্রের ক্রয়মূল্য নির্ধারণ
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি