হাসপাতালে স্ত্রীর লাশ, গয়না খুলে নিয়ে পালালেন স্বামী

রাজশাহী প্রতিনিধি
০৬ মে ২০২৬, ২২:৪৯ আপডেট : ০৬ মে ২০২৬, ২২:৪৯

রাজশাহীতে কীটনাশক পান করে এক হাসিনা খাতুন (২১) নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৫ মে) মধ্যরাতে তিনি মারা যান। তারপর থেকে শ্বশুরবাড়ির লোকজন পলাতক।

হাসিনার স্বজনরা জানিয়েছেন, হাসিনা দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। হাসপাতালে তার সঙ্গে স্বামী মো. রাতুন, বোন লাইলা খাতুন এবং রাতুলের দুজন বন্ধু ছিলেন। হাসিনা মারা গেলে তার লাশের শরীর থেকে গয়না খুলে নেওয়া হয়। এরপর হাসিনার স্বামীসহ সবাই হাসপাতাল থেকেই পালিয়ে যান।

হাসিনার স্বামী রাতুলের বাড়ি গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ির মোল্লাপাড়া গ্রামে। রাতুলের বাবার নাম মো. ছবি। আর হাসিনা নওগাঁর সাপাহার উপজেলার আন্দারদিঘি গ্রামের হাসান আলীর মেয়ে। প্রায় সাত মাস আগে রাতুলের সঙ্গে তার বিয়ে হয়েছিল।

হাসিনার খালাতো ভাই রবিউল ইসলাম জানান, রাতুল মাদক ব্যবসায়ী। নিজে মাদক সেবনও করেন। বিয়ের পর থেকে হাসিনাকে চাপ দিচ্ছিলেন যেন তাকে বাবার বাড়ি থেকে এক লাখ টাকা যৌতুক এনে দেন। এই টাকায় রাতুল ফেনসিডিলের ব্যবসা করবেন। কিন্তু হাসিনা বাবার বাড়ি থেকে টাকা এনে দেননি। এজন্য প্রায়ই নির্যাতন করতেন। সইতে না পেরে দুই মাসের অন্তঃসত্ত্বা হাসিনা গত সোমবার (০৪ মে) মধ্যরাতে কীটনাশক পান করেন। এরপর প্রথমে উপজেলা (প্রেমতলী) স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে রামেক হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে মারা যান। মৃত্যুর পর তার গলা থেকে স্বর্ণালঙ্কার খুলে নিয়ে পালিয়ে যান স্বামী।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘এ ঘটনায় বুধবার হাসিনার বোন মেহেরুন্নেসা থানায় অভিযোগ দিয়েছেন। আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলার প্রক্রিয়া চলছে।’

ওসি আতিকুর রহমান জানান, হাসিনার মৃত্যুর পর থেকে তার স্বামীসহ শ্বশুরবাড়ির সবাই পলাতক। হাসপাতালের হিমঘরে লাশ রাখা হয়েছে। বৃহস্পতিবার ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে।

/এএম/ 
সম্পর্কিত
পুলিশ ক্যাম্পে নিজের অস্ত্রের গুলিতে প্রাণ গেলো এসআইয়ের
‘আমরা এই পৃথিবী ছেড়ে চলে যাচ্ছি’, ইমেইল পাঠানোর পর স্ত্রীর সঙ্গে মিললো টেকির মরদেহ
গাজী নজরুল জামিনে গেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে: বিচারক
সর্বশেষ খবর
বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা
বাংলাদেশকে সামলাতে চার পেসার নিয়ে নামছে দক্ষিণ আফ্রিকা
ইট মারলে পাটকেল খেতে হয়, মব বিষয়ে জেড আই খান পান্না
ইট মারলে পাটকেল খেতে হয়, মব বিষয়ে জেড আই খান পান্না
ডেঙ্গুতে মৃত্যু থামছেই না, একদিনে ঝরলো আরও ৮ প্রাণ
ডেঙ্গুতে মৃত্যু থামছেই না, একদিনে ঝরলো আরও ৮ প্রাণ
এই অবস্থা চলতে থাকলে পোশাক শিল্প বিপর্যস্ত হওয়ার শঙ্কা বিজিএমইএ সভাপতির
এই অবস্থা চলতে থাকলে পোশাক শিল্প বিপর্যস্ত হওয়ার শঙ্কা বিজিএমইএ সভাপতির
সর্বাধিক পঠিত
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
ঢাকা থেকে চট্টগ্রামে কবে যাবে তিন ঘণ্টায় ট্রেন 
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
অবশেষে মাহফিল করলেন আমির হামজা, তবে মানতে হয়েছে শর্ত
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
৬১ কোটি টাকার মুকুট জিতলেও মালিক হতে পারবেন না মাহি
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
বিশ্বজুড়ে কত আয় ‘রামায়ণ’-এর, ভাঙলো ‘বাহুবলী ২’-এর রেকর্ড
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম
যুক্তরাজ্যে পৌঁছেছেন নাহিদ ইসলাম