দীর্ঘদিন আত্মগোপনে থাকা আ.লীগ নেতা গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৯ মে ২০২৬, ১৭:৪১ আপডেট : ০৯ মে ২০২৬, ১৭:৪১

বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হাই খোকনকে (৪৬) গ্রেফতার করা হয়েছে। ধুনট থানা পুলিশ শুক্রবার (৮ মে) গভীর রাতে তাকে ঢাকার আশুলিয়া বাইপাস এলাকা থেকে গ্রেফতার করে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আবদুল হাই খোকন ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের সোনারগাঁ গ্রামের মৃত হাবিবুর রহমান আকন্দের ছেলে। তিনি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ধুনট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান। সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর ধরপাকড় শুরু হলে খোকন আত্মগোপন করেন।

দীর্ঘদিন বিভিন্ন স্থানে লুকিয়ে থাকার পর শুক্রবার রাতে ঢাকার আশুলিয়ার বাইপাস এলাকায় অবস্থান করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন টের পেয়ে তাকে আটক করে আশুলিয়া থানায় সোপর্দ করেন। খবর পেয়ে ধুনট থানা পুলিশ তাকে আশুলিয়া থানা থেকে বগুড়ায় নিয়ে আসেন।

আবদুল হাই খোকনের বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য, নাশকতা ও জালিয়াতির ১১টি মামলা রয়েছে।

ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, হত্যাসহ ১১টি মামলার আসামি খোকনকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সাবেক এমপির বাসা থেকে গ্রেফতার নিষিদ্ধ ছাত্রলীগের ১৪ নেতাকর্মী কারাগারে
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
সর্বশেষ খবর
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
বিলাসবহুল তেজস রাজধানী এক্সপ্রেসে নাশতা থেকে রাতের খাবার, কী থাকে মেনুতে?
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
দুর্নীতি মামলায় গ্রেফতার অভিনেতা দিনো মোরিয়া
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
নাইকি কেন জৌলুস হারাচ্ছে
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
ফের বাড়লো তেলের দাম
ফের বাড়লো তেলের দাম