মার্কেট ভেঙে উদ্ধার করা হলো পাইলট স্কুলের ২৫ কোটি টাকার জমি

বগুড়া প্রতিনিধি
১৭ মে ২০২৬, ০৮:৪৩ আপডেট : ১৭ মে ২০২৬, ০৮:৪৩

বগুড়ার শিবগঞ্জে প্রভাবশালী চক্রের দখলে থাকা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের কমপক্ষে ২৫ কোটি টাকা মূল্যের ৪১ শতক জমি উদ্ধার করা হয়েছে। শনিবার (১৬ মে) সকালে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে এসব অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেয়। 
দীর্ঘ ৪০ বছর ধরে অবৈধভাবে দখল করে সেখানে মার্কেট ও বাসাবাড়ি নির্মাণ করা হচ্ছিল।

অভিযোগে জানা গেছে, শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ৪০ শতক জমি দখলকারীদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক সভাপতি আজিজুল হক ছিলেন অন্যতম। তার দখলে ছিল প্রায় ২০ শতক জমি। বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি উপেক্ষা করে প্রভাবশালীরা বছরের পর বছর ধরে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করে সেখানে কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন।

শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, গত ১১ মে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সেখানে কমিটির উপদেষ্টা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।

কয়েকজন সদস্য সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের মূল্যবান জায়গা দখলের বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন। শোনার পর প্রতিমন্ত্রী বিষয়টি দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন। তদন্তে স্কুলের জমি দখলের সত্যতা পাওয়ায় তা উচ্ছেদ করে জমি উদ্ধারের সিদ্ধান্ত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমানের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শনিবার সকাল ৮টা থেকে উচ্ছেদ অভিযান শুরু করে। অভিযানের সময় এলাকায় উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

শিবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান বলেন, তারা স্কুলের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে অনেক চেষ্টা করেও ব্যর্থ হলে এক পর্যায়ে নিরাশ হন। অবশেষে জমিটি উদ্ধার হওয়ায় তিনি আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।

স্থানীয় কয়েকজন বলেন, প্রশাসনের উচ্ছেদ অভিযানে দীর্ঘদিনের দখলদারিত্বের অবসান ঘটেছে। স্কুলের দখল হওয়া সম্পদ ফিরে পাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে ফোন করলে উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আজিজুল হক ও অন্য দখলবাজদের বক্তব্য পাওয়া যায়নি।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান বলেন, উপজেলা আইনশৃঙ্খলা সভায় বিষয়টি উত্থাপিত হলে প্রতিমন্ত্রী গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তদন্তে দখলের সত্যতা পাওয়ায় শনিবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। দীর্ঘ ৪০ বছর স্কুলের মূল্যবান ৪১ শতক জমি বেদখলে ছিল।

/এফআর/
সম্পর্কিত
মিরপুরে উচ্ছেদ অ‌ভিযানে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসা‌মি এক হাজার
ফ্যাসিবাদের দোসররাই মিরপুরে হামলা করেছে, অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক
মিরপুরে হকার-পুলিশ সংঘর্ষের নেপথ্যে কী
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি