পদ্মার চরে ২ জন গুলিবিদ্ধ, একজনকে তুলে নিয়ে গেছে ডাকাতরা

রাজশাহী প্রতিনিধি
১৯ মে ২০২৬, ১০:২৬ আপডেট : ১৯ মে ২০২৬, ১০:২৬

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালিতে গোলাগুলিতে দুই জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (১৮ মে) গভীর রাতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ দুইজন হলেন- স্বপন বেপারী (৪০) ও জিয়াউল হক (৩৫)। তবে ঘটনাস্থলের আশপাশে রক্তপাতের আলামত থাকলেও গুলিবিদ্ধ স্বপনের সন্ধান মিলছে না। 

গুলিবিদ্ধ স্বপন বেপারী কালিদাসখালির সিদ্দিক বেপারীর ছেলে। আর আহত জিয়াউল হক নিচপলাসীর শুকুর আলীর ছেলে। জিয়াউল হক পদ্মা নদীতে মাছ শিকার করে বাড়ি ফিরছিলেন। এলাকাবাসীর চিৎকার শুনে এগিয়ে গিয়ে তিনিও গুলিতে আহত হন। জিয়াউলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে গেছে, সোমবার (১৮ মে) রাত ১২টার দিকে কালিদাসখালিতে চরে একদল ডাকাত নৌকা বা ট্রলারযোগে আসছিল। এই সময় স্বপন নামের এক ব্যক্তি তাদের লক্ষ্য করে টর্চলাইটের আলো ফেলেন। এতে ডাকাতরা ক্ষিপ্ত হয়ে স্বপনকে উদ্দেশ করে গুলি ছোড়ে। গুলিতে স্বপন ও জিয়াউল আহত হন। তবে আহত স্বপনকে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর রাতের ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে রক্ত দেখতে পায় পুলিশ। এসময় পুলিশ জানায়, কিছু রক্তের আলামত পাওয়া গেছে। 

স্বপনের বাবা সিদ্দিক বেপারী বলেন, রাত ১২টার দিকে দুইটা ট্রলারে ১৫ থেকে ১৬ জন আসেন। এ সময় তারা এলোপাথাড়ি গুলি করতে থাকে। গুলির শব্দে আমার ঘুম ভেঙে যায়। বাড়ির বাইরে এসে দেখি, আমাকে তারা অকথ্য ভাষায় গালাগালি করছে। এ সময় তারা বাড়ির সামনে আমার ছেলে স্বপনকে ধরে ফেলে। তাকেও গালাগালির একপর্যায়ে গুলি করে তাদের ট্রলারে তুলে নিয়ে যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। রাতে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছে।

চক রাজাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের (কালিদাসখালি) সাবেক মেম্বার শহিদুল ইসলাম বলেন, এখানে বালুরঘাট রয়েছে। বালুরঘাটকেকে কেন্দ্র করে বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটে। গত রাতে আসলে কী ঘটেছিল সেটি এখনও ভালোভাবে জানা যায়নি। তবে স্বপন ও জিয়াউর নামে দুই জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। জিয়াউরকে হাসপাতালে নেওয়া হয়েছে। তবে আরেকজনকে পাওয়া যাচ্ছে না।

বাঘা থানার ওসি সেরাজুল হক জানান, রাতে এরকম একটা ঘটনা ঘটেছে। বিষয়টা নিয়ে পুলিশ কাজ করছে।

/এফআর/
সম্পর্কিত
মাওয়ার পথে পদ্মার সৌন্দর্যে হারিয়ে যাওয়ার গল্প
পদ্মার স্রোতে ভাঙছে ঘরবাড়ি-ফসলি জমি, পানিবন্দি ৫০০ পরিবার
পদ্মায় ভেসে গেলেন মা-সহ সবাই, অলৌকিকভাবে বেঁচে রইলো ২০ দিনের শিশু
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি