ছেলেকে মাদ্রাসায় নিয়ে যাওয়ার পথে বাবাকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি
০৮ জুন ২০২৬, ২২:০০আপডেট : ০৮ জুন ২০২৬, ২২:০০

পাবনার শহরে আলী হোসেন (৫৩) নামে এক ব্যক্তিকে সন্তানের সামনে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। পাশাপাশি পৃথক ঘটনায় মনিরুল ইসলাম (২৪) নামের এক কলেজছাত্রকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাতে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদ্রাসার সামনে এবং বিকাল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে এসব ঘটনা ঘটে। এর মধ্যে ছেলের সামনে আলী হোসেনকে গুলি করে হত্যা করা হয়। অপরদিকে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে নিহত হন কলেজছাত্র মনিরুল ইসলাম। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আলী হোসেন চরমপন্থি একটি দলের সদস্য ছিলেন ও মনিরুল ইসলাম পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় সন্তানকে দিয়ে আসতে গিয়েছিলেন আলী হোসেন। কিন্তু আগে থেকে ওতপেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আলী হোসেন মারা যান। দুর্বৃত্তরা পালিয়ে যায়। 

অপরদিকে, বিকালে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকার পেছনে রাকিব ও মনিরুল ইসলাম নামে দুজনের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পাবনা জেনারেল হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আলী হোসেনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মনিরুলের লাশ রাজশাহী থেকে পাবনায় আনা হচ্ছে। মনিরুল হত্যায় অভিযুক্ত রাকিবকে আটক করা হয়েছে। দুই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

/এএম/ 
সম্পর্কিত
মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা 
ব্যবসায়ীর মাথাবিহীন লাশ, স্ত্রী বললেন ‘কারা এভাবে হত্যা করলো’
আগেই তাকে ত্যাজ্য করেছি, ফাঁসির রায়ের বিরুদ্ধে আপিল করবো না
সর্বশেষ খবর
কৃষকদের হয়রানির বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিকের ওপর চটে গেলেন খাদ্য নিয়ন্ত্রক
কৃষকদের হয়রানির বিষয়ে জানতে চাওয়ায় সাংবাদিকের ওপর চটে গেলেন খাদ্য নিয়ন্ত্রক
সংসদের প্রতিশ্রুতি রক্ষা কতটা জরুরি
সংসদের প্রতিশ্রুতি রক্ষা কতটা জরুরি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা 
মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা 
সর্বাধিক পঠিত
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
হোটেলে ইউপি সদস্যের লাশ, কীভাবে মৃত্যু হলো জানালেন সেই নারী
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
যেকোনও মূল্যে মাজারের সেই কুমির ফেরত চান খাদেম
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
ভুটানের ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ সারা দেশ
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
পেনাল্টি, লাল কার্ড ও মারামারির ম্যাচে মালদ্বীপকে হারাতে পারেনি বাংলাদেশ 
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন