মৌচাকে ছুরিকাঘাতে সাবেক স্বেচ্ছাসেবক দল নেতাকে হত্যা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ জুন ২০২৬, ২২:৪৮আপডেট : ০৮ জুন ২০২৬, ২২:৫৮

রাজধানীর মৌচাক আনারকলি মার্কেটের সামনে উপর্যুপরি ছুরিকাঘাতে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে (৫৭) হত্যা করা হয়েছে। 

সোমবার (৮ জুন) রাত ৯টা ২০ মিনিটের দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। 

নিহত বিল্লাল হোসেন তালুকদার (৫৭) রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে মালিবাগের সোহাগ পরিবহনের কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তিনি গ্রেফতার হন। এসময় তাকে দল থেকে বহিষ্কারও করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে ডিএমপির রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মাজাহার জানান, রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। সালিশকে কেন্দ্র করে বিল্লালকে ছুরিকাঘাতে খুন করা হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

/আইএ/এআইবি/এসটি/এমওএফ/
সম্পর্কিত
স্বামীর সঙ্গে সম্পর্কের কারণে বান্ধবীকে খুন, স্বামী-সহযোগী রিমান্ডে
রংপুরে ৪ খুনের পেছনে সম্ভাব্য দুই কারণ বলেছেন পুলিশ কমিশনার
বিবাহিতদের ভর্তি নেবে না হলি ক্রস কলেজ, ভর্তির পর বিয়ে করলে টিসি
সর্বশেষ খবর
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
আজ রাতেই আংশিক চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকে কী দেখা যাবে?
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
পোস্টাল ব্যালটে ভোটের সুযোগ থাকবে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে খেলা নাইজেরিয়ান ফুটবলার আবাহনীতে
আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপে খেলা নাইজেরিয়ান ফুটবলার আবাহনীতে
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
হুইপসহ ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন দায়িত্বে
সর্বাধিক পঠিত
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
বঙ্গোপসাগরে জাল ফেলতেই ধরা পড়লো ৮০ মণ ইলিশ
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
চীনের কাছ থেকে ২৫ টাকা ইউনিট দরে বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
বন্যাকবলিত এলাকায় এত পর্যটক কেন?
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন
চাঁদপুরে ইলিশের সরবরাহ বেড়েছে, দাম কেমন