ধর্ষণের শিকার প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, মাদ্রাসার সুপার গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০২ জুলাই ২০২৬, ২৩:১৩ আপডেট : ০৩ জুলাই ২০২৬, ০০:১০

বগুড়ার নন্দীগ্রামে ধর্ষণের শিকার হয়ে শারীরিক প্রতিবন্ধী এক তরুণী (২৬) তিন মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তরুণীর ভগ্নিপতি স্থানীয় একটি মাদ্রাসার সুপারিনটেনডেন্ট বাকী বিল্লাহকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার আদালতের নির্দেশে মামলা রেকর্ডের পর রাতেই তাকে উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার বাকী বিল্লাহ স্থানীয় গছাইল দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, বাকী বিল্লাহর একই এলাকার চাচাতো শ্যালিকা শারীরিক প্রতিবন্ধী। বাকী বিল্লাহ মাঝেমধ্যেই চাচা শ্বশুরবাড়িতে বেড়াতে যেতেন। এ সুযোগে শ্যালিকাকে ধর্ষণ করেন। কিছুদিন পর তার শারীরিক অবস্থার পরিবর্তন দেখা দেয়। তাকে হাসপাতালে নিলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক জানান, ১৪ সপ্তাহের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় চাচা শ্বশুর গত ২৫ জুন আদালতে বাকী বিল্লাহর বিরুদ্ধে মামলা করেন। আদালতের নির্দেশে নন্দীগ্রাম থানা পুলিশ ১ জুলাই মামলাটি রেকর্ড করে। ওই দিন রাতেই বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

নন্দীগ্রাম থানার ওসি তারিকুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার আসামিকে আদালতের মাধ্যমে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ভিকটিমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

/এএম/ 
সম্পর্কিত
মাদ্রাসায় ভাঙচুর করা বিএনপি নেতাকে অব্যাহতি দিলেন আরেক বহিষ্কৃত নেতা
সেপ্টেম্বরে ধর্ষণের শিকার ৪৯ নারী-কন্যা, ৫২ জনকে হত্যা
শারীরিক প্রতিবন্ধী গৃহকর্মীকে ধর্ষণের মামলায় সেই গৃহকর্তা কারাগারে 
সর্বশেষ খবর
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
শেখ হাসিনার সেই দায়িত্ব রুমিন ফারহানা কাঁধে নিয়েছেন, অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে: নাদিয়া পাঠান
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
ব্রাজিলের নির্বাচনে প্রার্থী ‘ট্রাম্প’, ‘ওবামা’, কেন জানেন?
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
গাড়ির আধুনিক প্রযুক্তিতে আড়িপাতার ঝুঁকি
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি