নিজেদের পিকআপে ঘুরতে যাওয়ার আবদার স্ত্রীর, মবের শিকার হয়ে কারাগারে দম্পতি

পাবনা প্রতিনিধি
২৯ জুলাই ২০২৬, ১১:১১আপডেট : ২৯ জুলাই ২০২৬, ১১:১১

নতুন বিয়ে। স্বামীর কাছে ছোট্ট একটি আবদার ছিল সুমাইয়ার। কষ্টের টাকায় কেনা নিজেদের পিকআপে একদিন রাতের নিরিবিলি এলাকাটা ঘুরে দেখবেন। সংসারের ব্যস্ততা আর কাজের চাপে সেই ইচ্ছা পূরণ হয়ে ওঠেনি। অবশেষে সোমবার ৯২৭ জুলাই) গভীর রাতে নতুন স্ত্রীর সেই ইচ্ছা পূরণ করতে পিকআপ নিয়ে বের হন রায়হান শেখ। কিন্তু যে ভ্রমণ হওয়ার কথা ছিল জীবনের একটি সুন্দর স্মৃতি, সেটিই কয়েক ঘণ্টার মধ্যে পরিণত হয় দুঃস্বপ্নে।

রাত দেড়টার দিকে পাবনার ঈশ্বরদী পৌর শহরের উমিরপুর এলাকায় পৌঁছালে তাদের পিকআপটি হঠাৎ নষ্ট হয়ে যায়। সড়কের পাশে দাঁড়িয়ে রায়হান গাড়ি ঠিক করার চেষ্টা করছিলেন। পাশে ছিলেন স্ত্রী সুমাইয়া। তারা ভাবতেও পারেননি, কয়েক মিনিটের মধ্যেই তাদের জীবন অন্যরকম হয়ে যাবে।

জানা গেছে, স্থানীয় কয়েকজন তাদের দেখে ঘিরে ধরে টাকা দাবি করে। টাকা দিতে না পারায় গরু চোর বলে গুজব ছড়িয়ে দেয়। মুহূর্তেই ছড়িয়ে পড়ে সেই গুজব, গরুচোর ধরা পড়েছে। এরপর আর কেউ তাদের পরিচয় জানতে চায় না। কেন সেখানে দাঁড়িয়ে আছেন, সেটিও শুনতে চায় না। এক পর্যায়ে উত্তেজিত জনতা স্বামী-স্ত্রীকে ঘিরে ধরে মারধর শুরু করে। টানা তিন ঘণ্টা নির্যাতনের পরে ভোর প্রায় ৪টার দিকে স্থানীয়দের দেওয়া খবরে ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ভিন্ন চিত্র। তারা কোনও গরুচোর নন। রায়হান শেখ (২৫) ঈশ্বরদী পৌর শহরের মধ্য অরণকোলা এলাকার শহীদ আমিনপাড়ার বাসিন্দা এবং পেশায় মোটরযান চালক। সঙ্গে থাকা তরুণী সুমাইয়া (১৮) তার বৈধ স্ত্রী। তারা নিজেদের মালিকানাধীন পিকআপে ঘুরতে বেরিয়েছিলেন। গাড়ি বিকল হয়ে যাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে সেটি মেরামতের চেষ্টা করছিলেন।

তবুও আইনগত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদের আদালতে পাঠানো হয়। মঙ্গলবার তাদের পাবনা কারাগারে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, প্রাথমিক তদন্তে তারা গরু চোর নন বলেই জানা গেছে। তবে স্থানীয়দের অভিযোগের কারণে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে তাদের আদালতে পাঠানো হয়েছে।

যারা তাদের সাথে এমন ঘটনা ঘটিয়েছে তাদের বিষয়ের পুলিশের অবস্থান কী প্রশ্নে তিনি বলেন, জামিন শেষে ওই দম্পতি যদি কোনও অভিযোগ করেন সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/আরকে/
সম্পর্কিত
জুলাই হত্যা মামলায় আ.লীগ নেতা নজরুল কারাগারে, রিমান্ড শুনানি বুধবার 
রিমান্ড শেষে কারাগারে বাপ্পি-রিজন
স্ত্রী মোহনাকে মারধরের মামলায় প্রিন্স মামুন কারাগারে
সর্বশেষ খবর
জেন জেডকে বুঝতে ব্যর্থ বলিউড, কটাক্ষের মুখে সালমান
সংকটের মধ্যে এলো সুসংবাদ, নতুন গ্যাসকূপের সন্ধান পেলো বাপেক্স
হেফাজতে মৃত্যু: সত্য উদ্ঘাটন জরুরি 
সিআইডি প্রধানের দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন
সর্বাধিক পঠিত
মেসির ৩ ছেলের মধ্যে কে সবচেয়ে ভালো ফুটবলার হতে পারে?
মাত্রাতিরিক্ত প্রিজারভেটিভ: তিন খাদ্যপণ্য বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ
ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণা, অবশেষে ধরা পড়লো প্রতারক
নাসীরুদ্দীন-সারজিসের ওপর হামলা কেন, যা বলছেন স্থানীয় বিএনপি নেতারা
একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন