রাজশাহী বোর্ডে সবার শীর্ষে বগুড়া, জিপিএ-৫ প্রাপ্তিতেও সেরা

বগুড়া প্রতিনিধি
১০ আগস্ট ২০২৬, ২১:৩৮ আপডেট : ১০ আগস্ট ২০২৬, ২১:৩৮

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়া এবার সাফল্যের শীর্ষ স্থান লাভ করেছে। পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি—উভয় সূচকেই বিভাগের আট জেলার মধ্যে সাফল্যের শীর্ষে আছে এই জেলা।

সোমবার (১০ আগস্ট) সকাল ১০টার দিকে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কক্ষে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন এ ফলাফল ঘোষণা করেন।

রাজশাহী শিক্ষা বোর্ডের আট জেলার মধ্যে পাসের হার ৭০ শতাংশ ছাড়িয়েছে শুধু বগুড়ায়। অন্যদিকে সিরাজগঞ্জে পাসের হার নেমে এসেছে ৬০ শতাংশের নিচে। বগুড়ায় এ বছর ২৩ হাজার ৩৮৯ জন শিক্ষার্থী পাস করেছে। পাসের হার ৭২.৬৪ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে চার হাজার ৪৭৮ জন। বোর্ডের আট জেলার মধ্যে পাসের হারে বগুড়ার পর রয়েছে জয়পুরহাট। এই জেলায় পাসের হার ৬৭.৫৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৮৪৭ জন।

এরপর চাঁপাইনবাবগঞ্জে পাসের হার ৬৫.১৩ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৩৮ জন। নওগাঁয় পাসের হার ৬২.৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৭৩৪ জন। রাজশাহীতে পাসের হার ৬২.২৮ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৪৯ জন। নাটোরে পাসের হার ৬১.২৫ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৪ জন। পাবনায় পাসের হার ৬০.৭৬ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯৭০ জন। সিরাজগঞ্জে পাসের হার সবচেয়ে কম ৫৮.৬৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৯০৭ জন।

জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যায়ও বগুড়া অন্য সব জেলাকে ছাড়িয়ে গেছে। এই জেলার ৪ হাজার ৪৭৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা রাজশাহী জেলায় জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৯৪৯ জন। অর্থাৎ দ্বিতীয় অবস্থানে থাকা জেলার চেয়ে বগুড়ায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ১ হাজার ৫২৯ জন বেশি।

এ ছাড়া পাবনায় ১ হাজার ৯৭০ জন, সিরাজগঞ্জে ১ হাজার ৯০৭ জন, নওগাঁয় ১ হাজার ৭৩৪, চাঁপাইনবাবগঞ্জে ১ হাজার ১৩৮ জন, নাটোরে ১ হাজার ৯৪ জন এবং জয়পুরহাটে ৮৪৭ জন জিপিএ-৫ পেয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ইফরাত জেরিন এসব তথ্য নিশ্চিত করেছেন।

/এএম/ 
সম্পর্কিত
এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫ জন
উত্তরপত্র মূল্যায়নে গাফিলতির অভিযোগ, কী ব্যবস্থা নেবে সরকার?
কুমিল্লা শিক্ষাবোর্ড এসএসসিতে ১৯৪৪ শিক্ষার্থীর ফল পরিবর্তন, ফেল থেকে পাস ৩৩৬ জন
সর্বশেষ খবর
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
খুলনা জেলা এনসিপির নতুন কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়কের পদত্যাগ
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
হার্টের কোন সমস্যা মৃত্যু ডেকে আনে জানেন?
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৯ সেপ্টেম্বর, ২০২৬)
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
বিদেশে ১ কোটি কর্মী পাঠানোর লক্ষ্য, সক্ষমতা কতটা?
সর্বাধিক পঠিত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম