হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগের সাবেক নেত্রী কারাগারে

বগুড়া প্রতিনিধি
১৪ আগস্ট ২০২৬, ০৯:১৪আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ০৯:১৪

বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আইভি আকতার নূপুরকে (৪০) গ্রেফতার করা হয়েছে। সদর থানা পুলিশ বৃহস্পতিবার সকালে বগুড়া সিটি করপোরেশনের কর্মস্থল থেকে তাকে গ্রেফতার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আবদুল্লাহ আল সাদিক এ তথ্য জানান।

পুলিশ, মামলা ও স্থানীয় সূত্র জানায়, আইভি আকতার নূপুর বগুড়া মহানগরীর শিববাটি শাহী মসজিদ লেনের মৃত নজমল হোসেন তোতার মেয়ে। তিনি জেলা যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ছিলেন। নূপুর বগুড়া সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মী। পুলিশ বৃহস্পতিবার বেলা ১০টার দিকে তাকে কর্মস্থল গ্রেফতার করে। পরে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার এসআই আবদুল্লাহ আল সাদিক জানান, রাজনৈতিক ওই মামলায় নাম না থাকলেও তদন্তে নূপুরের নাম এসেছে। তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া মহানগরীর পশ্চিম বৃন্দাবনপাড়ার নূর হোসেন মন্ডলের ছেলে মো. আলিফ (২৫) গত বছরের ২৪ ডিসেম্বর সদর থানায় হত্যাচেষ্টা মামলা করেন। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রধান করে ২০২ জনের নাম উল্লেখ পূর্বক ৩০২ জনকে আসামি করা হয়েছে।

বাদী মো. আলিফ মামলায় উল্লেখ করেন, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় সদস্য। গত ২০২৪ সালের ৪ আগস্ট বিকাল ৩টার দিকে ছাত্র-জনতার মিছিল নিয়ে মহানগরীর চাঁদনীবাজার এলাকায় পৌঁছান। এ সময় তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হুমুকে তার মদদপুষ্ট আসামিরা ককটেল, হাতবোমা ও অন্য আসামিরা লাঠি, কিরিচ, হাসুয়া, রামদা, চায়নিজ কুড়াল, বার্মিজ চাকু নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে রাজাকারের বাচ্চা গালি দেওয়াসহ হত্যার হুমকি দেন। তখন প্রধান আসামির হুকুমে অন্য কয়েকজন মিছিলে ককটেল ও বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ করে আতঙ্ক সৃষ্টি করেন।

আসামিরা গুলি করলে তার (বাদী) কপাল, বুক ও উরুতে গুলি লেগে রক্তাক্ত জখম হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। এছাড়া অন্য আসামিরা তাকে ও ছাত্র-জনতাকে মারপিট করে সাধারণ ও গুরুতর জখম করেন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসায় তিনি সুস্থ হয়ে মামলা করেন।

এদিকে মামলার পরপরই বাদী মো. আলিফকে ফোন দিলে তিনি মামলা সম্পর্কে কোন তথ্য দিতে পারেননি। পরে তিনি মামলার বিষয়ে কোনও তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন।

/আরকে/
সম্পর্কিত
অনলাইন বেটিং ও জুয়া পরিচালনা চক্রের ৫ জন গ্রেফতার
বোমাসহ গ্রেফতার আরিফের পক্ষে দাঁড়াননি কোনও আইনজীবী, ৬ দিনের রিমান্ড
মিরপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ২ নেতাকর্মী গ্রেফতার 
সর্বশেষ খবর
সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, বাসায় জ্বলে না চুলা, কী করবে মানুষ?
সিএনজি স্টেশনে দীর্ঘ লাইন, বাসায় জ্বলে না চুলা, কী করবে মানুষ?
সাহিত্যের ২০০ বছরের ইতিহাসে প্রভাবশালী ২০০ বই
সাহিত্যের ২০০ বছরের ইতিহাসে প্রভাবশালী ২০০ বই
ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ আর নয়, ক্রিকেট বাঁচাতে যে পরিকল্পনা আইসিসির
ইচ্ছামতো দ্বিপাক্ষিক সিরিজ আর নয়, ক্রিকেট বাঁচাতে যে পরিকল্পনা আইসিসির
চাঁদপুরে ব্যবাসয়ী হত্যা: একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন
চাঁদপুরে ব্যবাসয়ী হত্যা: একজনের মৃত্যুদণ্ড, অপরজনের যাবজ্জীবন
সর্বাধিক পঠিত
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বন্ধ হলো সামিটের এলএনজি সরবরাহ, ‘বাড়বে’ ভোগান্তি
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
বিএনপির মহাসচিব পদে কে আসছেন, আলোচনায় ৪ নেতা
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত: ডমিনোস পিৎজার আউটলেটের লাইসেন্স স্থগিত
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
সব চূড়ান্ত, এখন অপেক্ষা ইধিকা পালের
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা
ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে নতুন পরিকল্পনা