এমপির গাড়িতে হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৫ আগস্ট ২০২৬, ১১:৫৭আপডেট : ২৫ আগস্ট ২০২৬, ১১:৫৭

সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ভিপি আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (রায়গঞ্জ সার্কেল) সাইফুল ইসলাম খান।

গ্রেফতার তমাল সরকার রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাগানবাড়ী এলাকার মৃত সিরাজ সরকারের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপারত সাইফুল ইসলাম খান বলেন, হামলার ঘটনার পর থেকেই পুলিশ ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ১টার দিকে ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার (টিটিসি) স্থাপনের জায়গা নির্ধারণ নিয়ে আয়োজিত মতবিনিময় সভা শেষে বের হওয়ার সময় সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলার ঘটনা ঘটে। এ সময় এমপি অক্ষত থাকলেও তার গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়।

ঘটনার রাতে স্থানীয় বিএনপি নেতা শামীমুল হাসান বাদী হয়ে রায়গঞ্জ থানায় হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করা হয়।

এর আগে এ মামলায় রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির এবং রায়গঞ্জ পৌরসভার রনতিথা মহল্লার হোটেল ব্যবসায়ী আলমগীর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

পরে মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে থাকা ওই দুই আসামির বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত প্রত্যেকের একদিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশ জানিয়েছে, মামলার চার আসামি বর্তমানে আগাম জামিনে রয়েছেন। অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, হামলার ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে তদন্তের দাবিতে সোমবার দুপুরে ৯ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানাকে আহ্বায়ক এবং সিনিয়র যুগ্ম সম্পাদক ভিপি শামীম খানকে সদস্যসচিব করে কমিটি গঠন করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে: রাশেদ খাঁন  
ট্রাক থামিয়ে তল্লাশি চালাতেই মিললো ৪ কোটি টাকার হেরোইন
বগুড়ায় যুবলীগ নেতা হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা
সর্বশেষ খবর
পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে: রাশেদ খাঁন  
পাল্লা দিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা অপকর্মে সম্পৃক্ত হচ্ছে: রাশেদ খাঁন  
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি
১৪৪ ধারা জারির মাইকিং করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
১৪৪ ধারা জারির মাইকিং করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার
‘আড়াই ঘণ্টা অপেক্ষার পর ৪২ টাকার গ্যাস দিয়ে কী করবো?’
‘আড়াই ঘণ্টা অপেক্ষার পর ৪২ টাকার গ্যাস দিয়ে কী করবো?’
সর্বাধিক পঠিত
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
‘পরের বছর থেকে হবে না শর্তে ২৮ আগস্ট হচ্ছে নৌকাবাইচ’
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
৪০ লাখের বেশি ইভি ফেরত নেওয়ার নির্দেশ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ
মানি এক্সচেঞ্জে ডলার কেনা-বেচার নতুন দর নির্ধারণ