নাটোরজুড়ে ডায়রিয়ার প্রকোপ, সিট সংকটে হাসপাতালের মেঝেতেই চলছে চিকিৎসা

মো. রাশিদুল ইসলাম, নাটোর
১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০

অনর্গল পাতলা পায়খানা আর বমি শিশু আছিয়াকে (৭) নিস্তেজ করে ফেলেছে। সঙ্গে শুরু হয়েছে তিব্র মাথাব্যথা ও জ্বর। মুমূর্ষু অবস্থায় শুক্রবার (১১ সেপ্টেম্বর) ভোরে শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। শয্য না থাকায় মেঝেতেই শুরু হয় চিকিৎসা।

শুধু শিশু আছিয়া নয়, তার মতো অনেক শিশু ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বৃদ্ধরাও। ঋতু পরিবর্তনের এ সময়ে নাটোর জেলাজুড়ে হঠাৎ বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। বুধবার থেকে শুক্রবার সকাল পর্যন্ত অন্তত ১৫০ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি হয়েছেন। রোগী ভর্তি অব্যহত থাকায় হাপাসপাতালে শয্য সংকট দেখা দিয়েছে। বাধ্য হয়ে আক্রান্তদের হাসপাতালের মেঝেতেই চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ওষুধ, স্যালাইনের ক্যানুলা ও অ্যান্টিবায়োটিক না পেয়ে রোগী এবং স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা গেছে।

হাসপাতালের ভর্তি রেকর্ড বলছে, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শিশু-বৃদ্ধসহ ৮৬ জন নারী-পুরুষ ডায়রিয়া আক্রন্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে নারী ও শিশু ওয়ার্ডে ৪৭ ও পুরুষ ওয়ার্ডে ৩৯ জন রোগী ভর্তি ছিলেন। পরে বৃহস্পতিবার সকাল থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত প্রায় ৬৪ জন রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া অনেক রোগী জরুরি বিভাগ এবং বহির বিভাগ থেকে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন।

দায়িত্বরত নার্স সারাহ আক্তার ও জেসমিন নাহার জানান, হঠাৎ করেই ডায়রিয়া রোগী বাড়তে শুরু করেছে। রোগী ভর্তি অব্যাহত থাকায় জরুরি বিভাগ, আশপাশের করিডোর এমনকি মেঝেতেও পর্যন্ত রোগীদের বিছানা দিয়ে চিকিৎসা করা হচ্ছে। তবে হাসপাতালে জনবল সংকট থাকায় স্বল্প লোকবল নিয়ে তারা এত রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন।

তারা বলেন, ২৫০ শয্যার এই হাসপালে ডায়রিয়া ছাড়াও নানা ধরনের রোগী রয়েছে। সেবীকাদের সব ধরনের রোগীকেই সেবা দিতে হচ্ছে। এতে তারা বিপাকে পড়ছেন।

হঠাৎ কেন ডায়রিয়ার প্রকোপ

মেডিসিন বিশেষজ্ঞ আরিফুল ইসলাম জানান, বেশ কয়েকটি কারণে ডায়রিয়ার সংক্রণ দেখা দিতে পারে। এর মধ্যে ঋতু পরিবর্তনজনিত কারণে ঠান্ডা বা অতিরিক্ত গরম থেকেও ডায়রিয়া হওয়ার আশঙ্কা রয়েছে। তাছাড়া খোলা বা পচা-বাসি খাবার খাওয়ার পাশপাশি জীবানুযুক্ত পানি পান করায় পেটে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার কারণে ডায়রিয়া হতে পারে। একইসঙ্গে রোটাভাইরাসের মতো ভাইরাস এ সময়ে খুব দ্রুত ছড়ায়। এটি শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রধান কারণ। ডায়রিয়া থেকে রক্ষা পেতে ফুটানো বা বিশুদ্ধ পানি পান করার পাশাপাশি টয়লেট ব্যবহারের পর ভালোভাবে সাবান দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেন তিনি। 
 
সরেজমিন ঘুরে

বৃহস্পতিবার সকালে নাটোর আধুনিক সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, পুরুষ ও নারী ওয়ার্ডের কোনও শয্য ফাঁকা নেই। মেঝেতেও লাইন করে রোগীদের বিছানা দেওয়া হয়েছে। এসব রোগীদের বেশিরভাগই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগীদের মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি রয়েছে।

রোগীদের অভিযোগ

পরিবারের দুই সদস্যকে হাসপাতালে ভর্তি করিয়েছেন নাটোর শহরের কানাইখালী এলাকার আয়শা আক্তার। তিনি বলেন, পেটে ব্যথা ও বমি নিয়ে পুত্রবধূ ও মেয়েকে হাসপাতালে ভর্তি করায় বৃহস্পতিবার ভোরে। ভর্তির পর একটি স্যালাইন দিলেও প্রয়োজনীয় অন্য ওষুধ কিনেতে হয়েছে। তাহলে সরকারি হাসপাতালে ভর্তি হয়ে লাভ কী? 

সদর উপজেলার ইসলাবাড়ী এলাকার আক্তার হোসেনও স্ত্রী রাবেয়া খাতুন ও ৪ বছরের শিশু সন্তান রাফি ডায়রিয়া আক্রান্ত হয়েছে। সকালে হাসপাতালে ভর্তি করার পর ‘নার্সরা স্যালাইন হাতে ধরিয়ে দিয়েছেন। ক্যানুলা থেকে শুরু করে প্রেসক্রিপশনের সব ওষুধ তিনি কিনে এনেছেন। সরকারি হাসপাতালে এসেও প্রয়োজনীয় ওষুধ না পেয়ে তিনি হতাশ হয়েছেন।

বড়াইগ্রাম উপজেলার বাসিন্দা বেলাল হোসেন জানান, চাচা সালাম হোসেনকে ডায়রিয়াজনিত রোগ নিয়ে দুই দিন আগে ভর্তি করেছেন। তবে তেমন কোনও উন্নতি হয়নি। হাসপাতাল থেকে শুধু স্যালাইন দেওয়া হচ্ছে।

হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) ডা. মাহাবুবুর জানান, আবহাওয়া পরিবর্তনসহ বেশ কয়েকটি কারণে ডায়রিয়ার পকোপ বাড়তে পারে। যেসব রোগী ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন, সেসব রোগীকে দ্রুত স্যালাইন ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। এটি নিয়ে ভয় বা আতঙ্কের কিছু নেই। ইতিমধ্যে অনেক রোগী সুস্থ্য হয়ে বাড়ি ফিরে গেছেন।

নাটোরের সিভিল সার্জন মশিউর রহমান জানান, হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বাড়লেও পুরো পরিস্থিতি স্বাস্থ্য দফতরের নিয়ন্ত্রণেই রয়েছে। তাছাড়া হাসপাতালে পর্যাপ্ত আইভি স্যালাইন মজুত আছে। তবে অন্যান্য ওষুধের কিছুটা ঘাটতি রয়েছে।

/আইএএম/
সম্পর্কিত
২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাতজনের মৃত্যু, আক্রান্ত ১১৯৪
দিনের ১৪ ঘণ্টাই বিদ্যুৎ থাকে না: কমেছে আয়, কীভাবে চলবে সংসার
রামদা ধার দিচ্ছেন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ভিডিও ভাইরাল
সর্বশেষ খবর
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
ক্যালিফোর্নিয়ায় শিশুদের সামাজিকমাধ্যম ব্যবহারে নতুন বিধিনিষেধ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
ভারতের ‘অ্যাডভেঞ্চার ক্যাপিটাল’ ঋষিকেশ, কেন ছুটছেন পর্যটকেরা?
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
নয়াদিল্লিতে আজ বসছে ১৮তম ব্রিকস সম্মেলন
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
স্বর্ণের দামে বড় পতন
স্বর্ণের দামে বড় পতন
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ