নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগ, এসআই ক্লোজড

নওগাঁ প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৩আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৩

নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করতে গিয়ে পালাতে সহায়তার অভিযোগে পুলিশের এক এসআইকে প্রত্যাহার করা হয়েছে। তার নাম অসিত কুমার।

জেলা পুলিশ সুপারের ভাষ্য, প্রথম দফায় ওই আসামিকে গ্রেফতার করতে গেলে পালাতে সুযোগ করে দেন বদলগাছী থানার এসআই অসিত কুমার। যার কারণে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে ছাত্রলীগের ওই নেতাকে আবার গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত রাকিবুল হাসান বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের উপজেলা সহসভাপতি হিসেবে পরিচিত।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‌‘নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাকিবুলর বিরুদ্ধে আদালতে সিআর মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সেই কারণে গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে গ্রেফতার করতে যান বদলগাছী থানার এসআই অসিত কুমার। কিন্তু সেখানে অবহেলা করে তাকে ছেড়ে দেওয়া হয়। ঘটনা জানতে পেরে রাতেই তাকে প্রত্যাহারের আদেশ দেওয়া হয়। কিন্তু এসআই অসিত কুমার আবারও ওই দিনেই ভোররাতে রাকিবুলর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছেন।’

অভিযোগের বিষয়ে এসআই অসিত কুমার বলেন, ‘প্রথমবার যখন গ্রেফতারের চেষ্টা করেছি তখন রাকিবুল টের পেয়ে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। কিন্তু কে বা করা প্রচরণা চালায় যে, টাকার বিনিময়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছেড়ে দিয়েছি। এসব অভিযোগ একদমই সত্যি নয়। দ্বিতীয় দফায় আমিই ওই রাকিবুলকে গ্রেফতার করেছি। ছাত্রলীগ হিসেবে কাউকে ছাড় দেওয়ার কোনও প্রশ্নই আসে না।’

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন বলেন, ‘প্রথমে রাকিবুলকে পেয়ে ছেড়ে আসা হয়েছে—এমন একটি অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর এসআই অসিত কুমারকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়। পরে ওই এসআই রাকিবুলকে গ্রেফতার করেন।’

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, ‘প্রথমবার রাকিবুলকে গ্রেফতার করতে গিয়ে পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছিল। এ কারণেই এসআই অসিত কুমারকে প্রত্যাহার করা হয়েছে।প্রথমবার কেন পালিয়ে গেলো, সে জন্য তাকে ক্লোজ করা হয়েছে। এলাকায় আলোচনা-সমালোচনার সঙ্গে এর কোনও সম্পর্ক নেই। দায়িত্ব পালনের সময় ওই এসআইয়ের আরও সতর্ক থাকা উচিত ছিল।’

 

/এএম/ 
সম্পর্কিত
ছেলেকে হারিয়েছি, এখন অপবাদও সইতে হবে? অপ্রতিমের মায়ের কান্নাভেজা ক্ষোভ
বারিধারায় গাড়িচাপায় নির্মাণশ্রমিকের মৃত্যু: চালকের আসনে থাকা কিশোর গ্রেফতার
রাজধানীতে আত্মগোপনে থাকা সাবেক এমপি গ্রেফতার
সর্বশেষ খবর
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ
ঢাকা স্ট্রিমে সাইবার হামলার হুমকির ঘটনায় উদ্বেগ
যে দেশে বাসে জোরে গান বাজালে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
যে দেশে বাসে জোরে গান বাজালে দিতে হবে ৫০০ ডলার জরিমানা
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
উত্তরবঙ্গের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
আলোচিত সেই দুই হোটেল বন্ধের নির্দেশ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮ হাজার ৫৪২ নিয়োগ
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
‘আইনের প্রতি সম্মান দেখিয়ে’ সাবেক পিপিকে থানায় নিয়ে গেলেন আইনজীবী নেতারা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে জাতিসংঘ দূতের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ
কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালককে স্ট্যান্ড রিলিজ