আঙুল কেটে নিয়েছে পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীর

‘ছেলেটা আর কোনোদিন ওই হাত দিয়ে কলম ধরতে পারবে না’

মো.রাশিদুল ইসলাম, নাটোর
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬

জোড়া লাগানো সম্ভব হয়নি নাটোরের সেই শিশুটির ডান হাতের বিচ্ছিন্ন শাহাদত আঙ্গুলটি। দুই দফায় অস্ত্রপ্রচার করতে গিয়ে ব্যর্থ হয়েছেন চিকিৎসকেরা। বিচ্ছিন্ন আঙ্গুলসহ সময়মতো শিশুটিকে হাসপাতালে না নিতে পারায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। শিশুটি বর্তমানে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে। 

বিচ্ছিন্ন আঙ্গুলটি জোড়া লাগানো সম্ভব হচ্ছে না নিশ্চিত করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ বলেন, এখন আর জোড়া দেওয়া সম্ভব হবে না শিশুটির বিচ্ছিন্ন আঙুল। ঘটনার পর নির্দিষ্ট সময়ের মধ্যে শিশুটিকে হাসপাতালে আনা হলে আঙুলটি জোড়া দেওয়া সম্ভব হতো। কিন্তু দেরিতে হাসপাতালে আসায় বিচ্ছিন্ন আঙুল জোড়া লাগানো যাচ্ছে না। শিশুটির বিচ্ছিন্ন ওই আঙ্গুলটি এখন শুধু আলামত হিসেবে রেখে দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার দুপুরে নাটোর শহরের একটি এলাকার নিজেদের বাড়ির ভাড়াটিয়া পুলিশ কনস্টেবল ও তার স্ত্রী সাত বছর বয়সী ওই শিশুর ডান হাতের একটি আঙুল কেটে বিচ্ছিন্ন করে দেন। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে মামলা হলে শুক্রবার সকালে অভিযুক্ত স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটির চিকিৎসা চলছে। গত রবিবার দুপুরে হাসপাতালের ১ নম্বর ওয়ার্ডের ৫ নম্বর বেডে শিশুটিকে শুয়ে থাকতে দেখা যায়। মাথার কাছে বিমর্ষ অবস্থায় বসে আছেন মা। তিনি কথা বলতে পারলেন না। ছেলের দিকে তাকিয়ে আঁচলে মুখ ঢেকে ফুপিয়ে কেঁদে উঠলেন।

তবে কাঁদতে কাঁদতে শিশুটির বাবা বলে উঠলেন, ‘অঙ্গ হানি করে আমার ছেলেটাকে চিরতরে বিকলাঙ্গ করে দিল। ছেলেটা আর কোনোদিন ওই হাত দিয়ে কলম ধরতে পারবে না। আসামিদের যদি বারবার ফাঁসি দেওয়া হয় তবুও এই ক্ষতিপূরণ হবে না। ছেলের আঙুল হারানোর এই ব্যথা আমি কোনোদিনও ভুলতে পারবো না।’

কী ঘটেছিল

শিশুটির বাবা জনতা ব্যাংকের ঢাকার একটা শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত আছেন। তার স্ত্রী দুই সন্তানকে নিয়ে নাটোরে নিজেদের বাড়িতে থাকেন। ওই বাড়িতে তিনটি ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে একটি ফ্ল্যাটে অভিযুক্ত পুলিশের কনস্টেবল সাকিল আহমেদ পরিবার নিয়ে ভাড়া থাকেন।

ওই বাড়িতে আহত শিশুর মা পারিবারিকভাবে পিকনিকের আয়োজন করেছিলেন বুধবার রাতে। অভিযুক্ত কনস্টেবলের চার বছর বয়সী মেয়েও সেখানে ছিল। একসঙ্গে খেলা করছিল। এক পর্যায়ে শিশু দুটির মধ্যে ধাক্কাধাক্কি হয়। শিশুদের এই ঘটনা পারিবারিকভাবে মীমাংসাও করা হয়।

তবে ঘটনাটি পুষে রেখেছিলেন ওই পুলিশ কনস্টেবল। পরদিন বৃহস্পতিবার দুপুরে পুলিশ কনস্টেবল শাকিল শিশুটিকে জোর করে তার বাসায় নিয়ে ধারালো বটি দিয়ে হাতের আঙুল কেটে বিচ্ছিন্ন করে দেন। কিছুক্ষণ পরে সেখান থেকে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে ওই শিশু। এ সময় শিশুটির ডান হাতের একটি আঙুল বিচ্ছিন্ন পাওয়া যায়। ওই আঙ্গুল দিয়ে রক্ত ঝরছিল।

বাড়িতে ফিরে শিশুটি তার মাকে জানায়, খাটের পায়ার ওপর হাত রেখে তরকারি কাটার হাঁসুয়া দিয়ে তার আঙুল কেটে দেওয়া হয়েছে। শিশুটিকে প্রথমে নাটোর সদর হাসপাতালে পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে ভর্তি করা হয়। বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে।

বিচ্ছিন্ন আঙ্গুল উদ্ধার করতে দেরি

ঘটনার পর বাসা থেকে বেরিয়ে যান পুলিশ সদস্য ও তার স্ত্রী। করে পুলিশ এলে ফ্ল্যাটে চাবি ঝুলানো দেখতে পায়। হাজির করা হয় অভিযুক্ত দুই ব্যক্তিকে। তবে ফ্ল্যাটের চাবি নিয়ে অভিযুক্ত পুলিশ সদস্য গড়িমসি করেন। এ জন্য সময় মতো বিচ্ছিন্ন হওয়া আঙুল উদ্ধার করা যায়নি। 

শিশুটির বাবা বলেন, চাবি লুকিয়ে রেখে অভিযুক্ত স্বামী স্ত্রী সময় ক্ষেপণ করছিলেন। এই ঘর খুলছিলেন না। পরে পুলিশ তালা ভেঙে ঘরে ঢুকতে চাইলে অভিযুক্তরা নিজেদের কাছে থাকা চাবি দিয়ে ঘরের তালা খুলে দেন। ঘর খুলে মেঝেতে শিশুর কাটা আঙুল পাওয়া যায়। আগে ঘর খুলতে পারলে আঙুলটা ছয় ঘণ্টার মধ্যে হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করা যেত।

এদিকে, পুলিশ কনস্টেবল থানায় গিয়ে সাত বছরের শিশুর নামে তার মেয়েকে যৌন নিপীড়নের মৌখিক অভিযোগ দেন। তবে ভিত্তিহীন ওই অভিযোগ পুলিশ আমলে নেয়নি।

এ বিষয়ে নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনসুর রহমান বলেন, ওই পুলিশ কনস্টেবল ও তার স্ত্রীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এখন তদন্ত চলছে।

/আইএএম/
সম্পর্কিত
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
জানালার গ্রিল কেটে ভূমি অফিসে ফের চুরি
এমপির বরাদ্দ করা টাকা নিয়ে দুই গ্রামের মানুষের সংঘর্ষ
সর্বশেষ খবর
বিচারের আশায় মামলা করে উল্টো বিএনপি নেতার সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে বৃদ্ধা
বিচারের আশায় মামলা করে উল্টো বিএনপি নেতার সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে বৃদ্ধা
থাইল্যান্ডের বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশের খেলোয়াড়েরা 
থাইল্যান্ডের বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশের খেলোয়াড়েরা 
‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি
‘ভয়াবহ যুদ্ধ’ হলেও অটল থাকবে ইরান: আরাঘচি
সাতসকালে ইজিবাইকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৩
সাতসকালে ইজিবাইকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৩
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’