সাতসকালে ইজিবাইকের পেছনে ট্রাকের ধাক্কা, নিহত ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪০

লালমনিরহাটের পাটগ্রামে একটি ইজিবাইককে পেছন থেকে ট্রাক ধাক্কা দিলে তিন জন নিহত হয়েছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কের ঘুণ্টিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ওই ঘটনায় এখন পর্যন্ত তিন জন মারা গেছেন। ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে আনার পথে একজন মারা যান। তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে এখনও ৭ জন ভর্তি আছেন। তাদের মধ্যে গুরুতর ৫ জনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসাপাতালে রেফার করা হয়েছে। 

স্থানীয়রা জানান, আজ সকালে লালমনিরহাট থেকে বুড়িমারীগামী একটি ট্রাক অপর একটি ইজিবাইককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দোকানে গিয়ে ধাক্কা খায়। একই সময় ট্রাকটিও বাজারের আরও কয়েকটি দোকানের ওপর উঠে যায়। ঘটনাস্থলেই ইজিবাইকের ২ যাত্রী মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন।

/আইএএম/
সম্পর্কিত
রাইডশেয়ারিং মোটরাসাইকেলে কাভার্ডভ্যানের ধাক্কা, চালকসহ বিদেশি নাগরিক নিহত
রাজধানীতে ট্রাকের ধাক্কায় পুলিশ সদস্যের মা-স্ত্রী নিহত
ইরানে বাস উল্টে নিহত ১১, আহত ২৪
সর্বশেষ খবর
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ২৬
ডিএমপির অভিযানে গ্রেফতার ৪৯৯, মামলা ২৬
অন্তঃসত্ত্বা কিশোরীর রহস্যজনক মৃত্যু, লাশ ফেলে পালালেন স্বামী 
অন্তঃসত্ত্বা কিশোরীর রহস্যজনক মৃত্যু, লাশ ফেলে পালালেন স্বামী 
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’