থাইল্যান্ডের বিমানবন্দরে দুই দিন ধরে আটকা বাংলাদেশের খেলোয়াড়েরা 

স্পোর্টস ডেস্ক 
২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৮ আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৪

আকস্মিক বন্যার কারণে দুই দিন ধরে থাইল্যান্ডের একটি বিমানবন্দরে আটকা পড়েছেন জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসে অংশ নিতে যাওয়া বাংলাদেশ জাতীয় টেবিল টেনিস দলের পাঁচ খেলোয়াড় ও কোচ।

আটকা পড়া দলের সদস্যরা হলেন—রামহিমলিয়ন বম, ইমরুল কায়েস ইমন, সোনাম সুলতানা সোমা, নওরিন সুলতানা মাহি, সামান্তা হোসেন তুসি এবং দলের কোচ ও ফেডারেশনের সদস্য মো. মোহসিনুল আলম ঝিনু।

বাংলাদেশ প্রতিনিধি দলের ম্যানেজার ও ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সাইদুল হক সাদী এবং পুরুষ দলের শীর্ষ খেলোয়াড় মুহতাসিন আহমেদ হৃদয় ভিন্ন ফ্লাইটের টিকিট থাকায় সৌভাগ্যক্রমে দেশে ফিরতে পেরেছেন।

জানা গেছে, মূলত থাই এয়ারওয়েজের যাত্রীরাই এই পরিস্থিতিতে আটকা পড়েছেন। প্রাকৃতিক দুর্যোগের কারণে থাই এয়ারওয়েজ ও বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে পড়া যাত্রীদের প্রয়োজনীয় সহায়তা দিতে হিমশিম খাচ্ছে। ফলে বাংলাদেশ দলের সদস্যদেরও অনিশ্চয়তার মধ্যে বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন খেলোয়াড়দের ভিন্ন ফ্লাইটে ফিরিয়ে আনার চেষ্টা করছেন। 

/টিএ/আইএএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অন্তঃসত্ত্বা কিশোরীর সহস্যজনক মৃত্যু, লাশ ফেলে পালালেন স্বামী 
অন্তঃসত্ত্বা কিশোরীর সহস্যজনক মৃত্যু, লাশ ফেলে পালালেন স্বামী 
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
যে কোণ থেকে গোল করা ‘অসম্ভব’, সেখানেই মেসির জাদু
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
অপূর্বর সততায় মুগ্ধ তটিনী
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যুবক গুলিতে নিহত
হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত যুবক গুলিতে নিহত
সর্বাধিক পঠিত
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
নতুন ভবনে নিজের নাম দেখেই উদ্বোধন করেননি হাসনাত, বললেন দেশের নাম দিতে
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
বাংলাদেশের অধিনায়কত্বের দায়িত্ব নিতে চেয়েছিলেন হামজা, কিন্তু...
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
দেশের সব বিভাগের আইনজীবীদের জন্য নতুন সিদ্ধান্ত
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’
সরকারকে সতর্ক করে আসিফ নজরুল বললেন, ‘এগুলো স্পষ্ট ওয়েক-আপ কল’