আত্মগোপনে থাকা স্বেচ্ছাসেবকলীগের ৪ নেতাকে কক্সবাজার থেকে গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাহজাহানপুরের খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিনসহ সংগঠনটির চার নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় কক্সবাজার সদর এলাকায় অভিযান চালিয়ে বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাদের গ্রেফতার করে।

গ্রেফতার অন্য ব্যক্তিরা হলেন- বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি শেখ আরমান হোসেন রিপন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. ভাদু ও স্বেচ্ছাসেবক লীগ নেতা ফেরদৌস।

জানা গেছে, গ্রেফতার ব্যক্তিরা ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে হামলা, সহিংসতা ও হত্যা মামলাসহ একাধিক মামলার এজাহারনামীয় আসামি। অভ্যুত্থানের পর থেকে তারা আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারের চকরিয়া ও সদর থানার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বগুড়া জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক ইকবাল বাহার জানান, কক্সবাজার থেকে গ্রেফতার হওয়া চার আসামিকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে। মঙ্গলবার তাদের আদালতে হাজির করার কথা রয়েছে। আইনি ব্যবস্থা গ্রহণের পর এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

/এফআর/
সম্পর্কিত
বাস পোড়ানো মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার
এআই দিয়ে এমপির ছবি বানিয়ে অপপ্রচার, নিষিদ্ধ স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে
ভারতে যাওয়ার সময় স্বেচ্ছাসেবকলীগ নেতা আটক
সর্বশেষ খবর
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার
বিদ্যুৎ বিল নিয়ে স্ট্যাটাস, আ.লীগের মিছিলের মামলায় এনসিপি নেতা গ্রেফতার
পেছানো হলো ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার তারিখ
পেছানো হলো ১০টি ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের মৌখিক পরীক্ষার তারিখ
বিশ্বের সেরা ৫০ হোটেলের তালিকায় মুম্বাইয়ের তাজ মহল প্যালেস
বিশ্বের সেরা ৫০ হোটেলের তালিকায় মুম্বাইয়ের তাজ মহল প্যালেস
রাতে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা
রাতে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম