হুমকি-ধমকিতে বিএনপি ভীত হওয়ার দল নয়: শাহে আলম

বগুড়া প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ১০:৪৬ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১০:৪৬

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলছেন, ‘একটি গুপ্ত সংগঠন ১১ দলের ফুটবল টিম গঠন করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে আনার পথ সুগম করতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ সজাগ ও সচেতন। যেকোনও ষড়যন্ত্র ও অপতৎপরতা মোকাবিলা করার সক্ষমতা বিএনপির রয়েছে। হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে বগুড়ার মোকামতলা উপজেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এক প্রতিবাদে মশাল মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন।

মীর শাহে আলম বলেন, ‘লংমার্চ করতে আপনারা যে মহাসড়ক দিয়ে গিয়েছেন, সেই পথে মানুষ তাকিয়েও দেখেনি। লংমার্চের নামে পায়ে হেঁটে যাওয়ার কথা, অথচ আপনারা কয়েকশ গাড়ি নিয়ে গেলেন। তেল-গ্যাস পাচ্ছেন না বলে দাবি করছেন, আবার সেই কর্মসূচিতে লাখ লাখ লিটার তেল-গ্যাস অপচয় করেছেন। সংসদে এক কথা বলেন, আর সংসদের বাইরে বলেন আরেক কথা।’

বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ইতিহাস তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, ‘দীর্ঘ ২০ বছর ধরে নানা নির্যাতন-নিপীড়ন সহ্য করেও বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে গেছে এবং জনগণের সমর্থনে সরকার গঠন করেছে। তাই হুমকি-ধমকিতে ভীত হওয়ার দল বিএনপি নয়। জনগণকে সঙ্গে নিয়ে সব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দেওয়া হবে।’

এলাকার উন্নয়ন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ‘বর্তমান সরকার মোকামতলাসহ এ অঞ্চলের উন্নয়নে কাজ করছে। একইসঙ্গে দেশের সব অঞ্চলে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। যাতে উন্নয়নের সুফল প্রতিটি এলাকার মানুষ সমানভাবে ভোগ করতে পারেন।’

মশাল মিছিল ও সমাবেশে মোকামতলা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত
ঢাকা মহানগর উত্তর বিএনপির কমিটি বিলুপ্ত, ৩ নেতা বহিষ্কার
সর্বশেষ খবর
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
অনশন করে মধ্যরাতে প্রাথমিক শিক্ষকের নিয়োগপত্র পেলেন ২০ জন
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৯, শীর্ষে মিরপুর
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
মিত্রদের এককাট্টা করতে মাঠে নামছেন শাহবাজ শরিফ
সর্বাধিক পঠিত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী