মেধার মূল্যায়ন না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে: রাকসু ভিপি 

রাবি প্রতিনিধি
০১ অক্টোবর ২০২৬, ১৬:০৪ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৬:০৪

পাস করেও যারা বিসিএস ক্যাডার হতে পারেননি, তাদের অবিলম্বে চাকরিতে নিয়োগ এবং শিক্ষার্থীদের মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ। তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন আরও তীব্র হবে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে ৪৯তম বিসিএসের গেজেট থেকে শিক্ষার্থীদের বাদ দেওয়ার প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে এ তিনি কথা বলেন।

মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ক্ষমতায় আসার পর বিভিন্ন সরকার দলীয়করণ করেছে। বিএনপি সরকারও একই পথে হাঁটছে। বিভিন্নভাবে দলীয়করণের চেষ্টা করা হলেও বারবার তারা জনগণের কাছে ধরা পড়ছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের মেধার মূল্যায়ন করতে হবে। জনগণ ও শিক্ষার্থীদের আবেগকে গুরুত্ব দিয়ে রাজনীতি করতে হলে সরকারকে মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে হবে। তা না হলে বিএনপি সরকারের পরিণতি আওয়ামী লীগ সরকারের চেয়ে ভিন্ন হবে না।

মানববন্ধনে বিজয়-২৪ হল সংসদের সহ-সভাপতি রাসেল মিয়া বলেন, আমরা বর্তমান সরকারকে ফ্যাসিবাদী কায়দায় হাঁটতে দেখতেছি। তারা বারবার বিভিন্ন ক্ষেত্রে আমলাতন্ত্রকে দলীয়করণ করার অপচেষ্টা করতেছে। আপনাদের বলতে চাই, লন্ডন কিন্তু অনেক দূরে। এখন থেকেই সঠিক পথে আগান।

তিনি আরও বলেন, কোনও কারণ ছাড়া চাকরি প্রত্যাশীদের ভেরিফিকেশন ও বিভিন্ন কারণ দেখিয়ে বাদ দেওয়া অত্যন্ত নিন্দনীয়। আপনারা মেধার মূল্যায়ন করুন, অন্যথায় আপনাদেরও পূর্ববর্তী সরকারের মতো পরিণতি হবে।

মানববন্ধনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় শতাধিক শিক্ষার্থী ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
রাবির পরিবহন ব্যবস্থায় সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা
শিবিরের দাবিতে আপত্তি সালাহউদ্দিন আম্মারের
শিবিরের সাথীপদ হারালেন রাকসু জিএস আম্মার, সামনে এলো পুরোনো অভিযোগ
সর্বশেষ খবর
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
শাহরুখের দৃষ্টিতে সুখী দাম্পত্যের মন্ত্র কী?
মিষ্টির আসন শূন্য ঘোষণা
মিষ্টির আসন শূন্য ঘোষণা
শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে এবার! 
শেয়ারবাজার ঘুরে দাঁড়াবে এবার! 
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?