সাংবাদিক মোজাম্মেল বাবুর চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০১ অক্টোবর ২০২৬, ১৬:৪১ আপডেট : ০১ অক্টোবর ২০২৬, ১৬:৪১

জুলাই গণঅভ্যুত্থানের সময় বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য দেওয়া এবং শাপলা চত্বর হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাংবাদিক মোজাম্মেল বাবুর ‘প্রোস্টেট ক্যান্সার’ চিকিৎসার সর্বশেষ প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বৃহস্পতিবার (১ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আদেশ দেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী হামিদুল মিসবাহ। তিনি জানান, সাংবাদিক মোজাম্মেল বাবুর প্রোস্টেট ক্যান্সার। ২০২৫ সালে এ বিষয়ে একটি টেস্ট করা হয়েছিল। সেই প্রতিবেদন আমাদের দেওয়া হয়নি। এখন আমাদের আবেদনে সেই প্রতিবেদন ৭ দিনের মধ্যে ট্রাইব্যুনালে দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত থেকে একাত্তর টেলিভিশনের প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবুকে গ্রেফতার করা হয়। পরে হত্যা ও চাঁদাবাজির একাধিক মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

/বিআই/আইএএম/
সম্পর্কিত
বিচারাঙ্গনে অনিয়ম দেখলে চুপ না থাকার আহ্বান অ্যাটর্নি জেনারেলের
সাংবাদিক তুহিনুল হক আর নেই
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
যার স্বাক্ষরে শিক্ষক বদলি, তিনিই চান বাতিল হোক
যার স্বাক্ষরে শিক্ষক বদলি, তিনিই চান বাতিল হোক
রোনালদো ক্যাম্প ছাড়ায় নতুন বিপদ, অপেক্ষা করছে নিষেধাজ্ঞা!
রোনালদো ক্যাম্প ছাড়ায় নতুন বিপদ, অপেক্ষা করছে নিষেধাজ্ঞা!
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
মরিয়মের মামা ওবায়দুর ৪ দিনের রিমান্ডে
মরিয়মের মামা ওবায়দুর ৪ দিনের রিমান্ডে
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
প্রধানমন্ত্রীর নির্দেশে কুষ্টিয়ার সেই শিক্ষককে বাড়ি পৌঁছে দিয়েছে পুলিশ
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
সয়াবিন তেলের দাম বৃদ্ধির বিষয়ে যা বললেন বাণিজ্যমন্ত্রী
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?
বিবি না সিসি ক্রিম ত্বকের জন্য কোনটি বেশি উপযোগী?