রূপপুর বিদ্যুৎকেন্দ্রে যাচ্ছে পারমাণবিক জ্বালানি

পাবনা প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৯ আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৩

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য পারমাণবিক জ্বালানি চালান শুক্রবার (২ অক্টোবর) রাতে ঢাকায় পৌঁছেছে। ইউরেনিয়াম বহনকারী বিশেষ চার্টার্ড ফ্লাইটটি রাত ১১টা ৪৪ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জ্বালানি পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা-পাবনা মহাসড়কে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মাহবুবুর রহমান বলেন, জ্বালানিবাহী বহর চলাচলের সময় মহাসড়কের একটি লেন সম্পূর্ণ ফাঁকা রাখা হবে।

উড়োজাহাজটি অবতরণের পরপরই জ্বালানি খালাসের কাজ শুরু হয় বলে জানিয়েছেন রূপপুর প্রকল্পের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও জ্বালানি গ্রহণকারী দলের সদস্য। তিনি জানান, খালাস শেষে শনিবার ভোরে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ নিরাপত্তায় জ্বালানি পাবনার রূপপুর প্রকল্প এলাকায় নেওয়া হচ্ছে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের কর্মকর্তারা জানিয়েছেন, রূপপুরের প্রথম ইউনিটের অতিরিক্ত চাহিদা পূরণ এবং দ্বিতীয় ইউনিটের প্রাথমিক চালুর প্রস্তুতির জন্য রাশিয়া থেকে বিশেষভাবে প্রস্তুত পারমাণবিক জ্বালানি ৯টি ফ্লাইটে পাঠানো হবে। ডিসেম্বরের মধ্যে ২০০টির বেশি জ্বালানি অ্যাসেম্বলি আসার কথা রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
অবশেষে রূপপুরের দ্বিতীয় ইউনিটের জ্বালানি এলো ঢাকায়
রূপপুরের প্রথম ইউনিটের ত্রুটি সারিয়ে নিরাপত্তা ভাল্বের পরীক্ষা সফল
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
সর্বশেষ খবর
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
বাংলাদেশিদের জন্য কাছেই পাহাড়-নদীর নিরিবিলি ঠিকানা, ঘুরে আসুন তুরিবাড়ি
এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে
এলপিজি পাওয়া যাচ্ছে না দোকানে, বেশি দামে মিলছে ডিলারের কাছে
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
মেসি আর্জেন্টিনায় নিজ শহরে এসেছেন, ক্যাম্পে যোগ দিচ্ছেন কবে
খালি পড়ে আছে ৯ কোটি টাকায় তৈরি ভবন, চলে সিনেমার শুটিং
খালি পড়ে আছে ৯ কোটি টাকায় তৈরি ভবন, চলে সিনেমার শুটিং
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
ভারতের পর পাকিস্তানি নায়িকা শাকিবের!
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় আ.লীগ নেতা, বললেন ‘ক্ষমাও চাইতে পারিনি’
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার