২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাৎ, পৌর বিএনপির সদস্যসচিব কারাগারে

পাবনা প্রতিনিধি 
০৪ অক্টোবর ২০২৬, ১৮:৫০ আপডেট : ০৪ অক্টোবর ২০২৬, ১৮:৫০

সাউথইস্ট ব্যাংকের ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিব ইমরুল কায়েস সুমনের স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (৪ অক্টোবর) দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২-এ হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন করেন ইমরুল কায়েস সুমন। শুনানি শেষে বিচারক শাহিন কবির তার জামিন আবেদন নামঞ্জুর করে পাবনা জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশের পাহারায় জেলা কারাগারে নেওয়া হয়।

সাউথইস্ট ব্যাংক পাবনা শাখার জোনাল ম্যানেজার এ কে এম মতিউর রহমান বলেন, ‘ব্যাংকের সঙ্গে প্রতারণা করে টাকা নেওয়া হয়েছিল। সেই মামলায় আসামিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।’

আদালত ও পুলিশ সূত্রে জানা যায়, সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখার করা ২ কোটি ২৩ লাখ টাকা আত্মসাতের মামলায় ইমরুল কায়েস অন্যতম প্রধান আসামি। মামলাটি ২০১৯ সালে করা হয়। মামলার নথি ও সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, ব্যাংকের ব্যবসায়িক ক্যাশ ক্রেডিট (সিসি) সুবিধার মাধ্যমে অর্থ উত্তোলনের পর সুমন আত্মগোপনে চলে যান। এ ঘটনায় ২০১৯ সালের ১১ এপ্রিল ব্যাংক কর্তৃপক্ষ ঈশ্বরদী থানায় মামলা করে।

পরবর্তীতে মামলার তদন্তে ব্যাংকের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠে আসে। এর ধারাবাহিকতায় ২০২৩ সালের জুনে দুর্নীতি দমন কমিশন (দুদক) ব্যাংকের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে পৃথক মামলা করে। ওই মামলায় ১ কোটি ৭৭ লাখ টাকা আত্মসাতে সহায়তার অভিযোগ আনা হয়।

তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ব্যাংকের প্রচলিত নিয়ম না মেনে পর্যাপ্ত জামানত ছাড়াই সুমনকে ওভারড্রাফট ও ঋণ সুবিধা দেওয়া হয়েছিল। এদিকে আর্থিক অনিয়ম ও ব্যাংক ঋণসংক্রান্ত মামলার আসামি থাকা অবস্থায় সম্প্রতি ইমরুল কায়েস সুমনকে ঈশ্বরদী পৌর বিএনপির সদস্যসচিবের দায়িত্ব দেওয়া নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়। মামলাটি বিচারাধীন থাকা অবস্থায় তাকে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ দেওয়ায় দলের স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের মধ্যে অসন্তোষও দেখা দেয়।

/এএম/ 
সম্পর্কিত
ডিবি হেফাজতে রুবেল হত‍্যা মামলার রিভিউ শুনানি ২৯ নভেম্বর
জিয়াউলের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তার সাক্ষ্য মঙ্গলবার
দিনদুপুরে শিক্ষিকাকে তুলে নেওয়ার চেষ্টা, ছয় দিনেও গ্রেফতার হননি ছাত্রদল নেতা
সর্বশেষ খবর
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন বহাল
৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিলের প্রজ্ঞাপন বহাল
ডিবি হেফাজতে রুবেল হত‍্যা মামলার রিভিউ শুনানি ২৯ নভেম্বর
ডিবি হেফাজতে রুবেল হত‍্যা মামলার রিভিউ শুনানি ২৯ নভেম্বর
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
এশিয়ান গেমসের সমাপনীতে গেলো না হকি দল, ব্যস্ত শপিংয়ে!
পশ্চিমবঙ্গে দুর্গাপূজা নিয়ে কি হচ্ছে আসলে?
পশ্চিমবঙ্গে দুর্গাপূজা নিয়ে কি হচ্ছে আসলে?
সর্বাধিক পঠিত
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
রূপপুরের বিদ্যুৎ এলে কতটা কমবে লোডশেডিং?
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
সিটি করপোরেশনের প্রশাসকের বিরুদ্ধে আন্দোলনে বিএনপি নেত্রী
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার
আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার