বগুড়ার শাজাহানপুরে যুবদল নেতা ফোরকান হত্যা মামলার আসামি নিষিদ্ধ ঘোষিত যুবলীগ নেতা মাকসুদুর রহমান বাবুকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার টেঙ্গামাগুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাকসুদুর রহমান বাবু শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি খরনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফোরকান হত্যা মামলার আসামি বাবুকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হবে।