চাকরি পেলেন ছাত্রদল নেতা, প্রক্সিতে ক্লাস করান ‘মামা’: বেতন ভাগাভাগি

রাবি প্রতিনিধি 
১২ অক্টোবর ২০২৬, ২২:২০ আপডেট : ১২ অক্টোবর ২০২৬, ২২:২০

রাজশাহীর বাঘা উপজেলার এক আলিম মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের দফতর সম্পাদক নাফিউল ইসলাম জীবন। তিনি নিয়মিত ক্লাস না নিয়ে তার পরিবর্তে মামা আসমত আলীকে দিয়ে ক্লাস নেওয়াচ্ছেন। এতে করে মাদ্রাসা থেকে পাওয়া বেতনের অর্ধেক মামাকে দিতে হয় বলে জানিয়েছেন নাফিউল ইসলাম নিজেই। 

নাফিউল ইসলাম জীবন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৫ সালের রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫ সালে বাঘা উপজেলার পারসওতা হযরত শাহ সুফি বাঘু দেওয়ান (রহ.) আলিম মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগ দেন জীবন। এরপর থেকে তার পরিবর্তে মামা আসমত আলী ক্লাস নিচ্ছেন।

নিজের পরিবর্তে মামাকে দিয়ে ক্লাস করানোর বিষয়ে জীবন বলেন, ‘রাকসু নির্বাচনের পর আমি চাকরিতে যোগ দিই। তখনও আমার মাস্টার্স শেষ হয়নি। বিষয়টি মাদ্রাসার প্রিন্সিপালকে জানিয়ে তার কাছে অনুরোধ করি, যেন আমাকে মাস্টার্স শেষ করার সুযোগ দেওয়া হয়। তখন প্রিন্সিপাল বলেছেন ঠিক আছে, তুমি মাস্টার্স করো। তবে ক্লাস তো আর বন্ধ রাখা যায় না, তাই কাউকে দিয়ে ক্লাস করাতে হচ্ছে।’

জীবন আরও বলেন, ‘আমাদের এলাকায় কামিল পাস করা একজন ছিলেন, যিনি সম্পর্কে আমার মামা হন। তাকে বলি, আপনি আমার পরিবর্তে ক্লাসগুলো নেন। এভাবেই চলতে থাকে। বেতন যা পাই, অর্ধেক তাকে দিতে হয়। আর অর্ধেক আমি নিই।’

বিষয়টি স্বীকার করেছেন মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ বজলুল করীম। তিনি বলেন, ‘জীবনের পরিবর্তে অন্য একজন প্রক্সি ক্লাস নেন। জীবন জানিয়েছিল, তার মাস্টার্স শেষ হয়নি। তাই আপাতত অন্য একজনকে দিয়ে ক্লাস করানোর ব্যবস্থা করে। মাদ্রাসা পরিচালনা কমিটির কেউ এতে বাধা দেয়নি। আমাদের পক্ষ থেকেও কেউ বাধা দিচ্ছে না। এভাবেই চালিয়ে নিচ্ছি। শুরু থেকেই প্রক্সি ক্লাস নেওয়া হচ্ছে। মাস্টার্স শেষ করলেই হয়তো সে নিয়মিত ক্লাস নেবে।’

জীবনের পরিবর্তে ক্লাস নেওয়া ব্যক্তির নাম জানতে চাইলে অধ্যক্ষ আসমত আলীর কথা জানান। চাকরিতে যোগ দেওয়ার কারণ ব্যাখ্যা করে জীবন বলেন, ‘অনার্স শেষ করার পর ২০২৩-২৪ সালের দিকে শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমি পরীক্ষায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নিই। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজের জীবিকা নিশ্চিত করার চিন্তা থেকেই চাকরির চেষ্টা করি। পরে নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে মাদ্রাসাটিতে যোগ দিই।’

জীবন বলেন, ‘তখন মনে হলো, এত ত্যাগ, জুলুম-নির্যাতনের শিকার হওয়ার পরও বসে আছি। অন্তত নিজের ডাল-ভাতের ব্যবস্থা তো করতে হবে। এরপর ২০২৪ সালের নির্বাচনের পর নিবন্ধন পরীক্ষা হয়। সেখানে আমি উত্তীর্ণ হই। পরে বাসায় জানাই, রাজনীতি করে তো কোনও ভবিষ্যৎ নেই, তাই কিছু একটা করা দরকার। তখন পরিবার থেকেই আমাকে চাকরিতে যোগ দিতে বলা হয়।’

নিজের পরিবর্তে অন্য ব্যক্তিকে দিয়ে চাকরি চালানোর বিষয়টি গোপন রাখার চেষ্টা করেছিলেন বলেও জানান জীবন। তার ভাষ্য, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে বিষয়টি আড়াল করতে চেয়েছিলেন। তবে এভাবে অন্য ব্যক্তিকে দিয়ে নিজের দায়িত্ব পালন করানোর বিষয়টি পুরোপুরি বৈধ নয় বলেও স্বীকার করেন তিনি।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তকী ফয়সল তালুকদার বলেন, ‘বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। যেহেতু এভাবে প্রক্সি শিক্ষক দিয়ে ক্লাস করানোর কোনও নিয়ম নেই, আমরা এ বিষয়ে খোঁজখবর নেবো। তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/ 
সম্পর্কিত
বিএনপিই দেশের একমাত্র জনগণের দল: ডিএনসিসি প্রশাসক
চুয়েটের নতুন উপাচার্যকে অসহযোগিতার ঘোষণা শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের
বিধবা কার্ড দেওয়া হলেও এমপির বউ সবার আগে পাবে: হাসনাত আবদুল্লাহ
সর্বশেষ খবর
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
প্রেমে আকর্ষণ বাড়াতে গোসল না করা, ‘ফেরোমোন ম্যাক্সিং’ ট্রেন্ড আসলে কী
জাহাঙ্গীরনগরের সেই শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’
জাহাঙ্গীরনগরের সেই শিক্ষার্থী কুমিল্লায় উদ্ধার, বললেন ‘বারবার নামাজ পড়ায় ফিরতে পেরেছি’
বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন
বেক্সিমকোর দুই খেলাপি প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা দিয়ে প্রজ্ঞাপন
বাংলাদেশের সুনীল ইকোনমি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আইইউবিতে সেমিনার
বাংলাদেশের সুনীল ইকোনমি খাতে নতুন শিল্পের সম্ভাবনা নিয়ে আইইউবিতে সেমিনার
সর্বাধিক পঠিত
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
লাখ টাকায় আইফোন কিনে বাড়িতে নেওয়ার পরই গেলো পুলিশ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, ৪০ কেজি মাছ মাদ্রাসায় বিতরণ
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা
পাগলা মসজিদের দানবাক্সে বিপুল পরিমাণ স্বর্ণ-রুপা ও বৈদেশিক মুদ্রা