গরুর হাটে মামা-ভাগনেকে গুলি করে হত্যা

পাবনা প্রতিনিধি
২৯ অক্টোবর ২০২৬, ২১:০৪ আপডেট : ২৯ অক্টোবর ২০২৬, ২১:০৪

পাবনার আতাইকুলা থানার পুষ্পপাড়া গরুর হাটে ইজারাদার ও তার ভাগ্নেকে গুলি করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটের একটি আধাপাকা টিনশেড কক্ষে এ ঘটনা ঘটে।

নিহত ইজারাদারের নাম হাজী আব্দুস সালাম (৫৫) এবং তার ভাগ্নের নাম মো. রিপন হোসেন (৩৭)। তারা দুজনই পাবনার আতাইকুলা থানার ধর্মগ্রাম এলাকার বাসিন্দা। আব্দুস সালামের বাবার নাম আরজ ব্যাপারী। রিপনের বাবা মৃত ওমেদ আলী।

খোঁজ নিয়ে জানা যায়, হাটের ইজারা নিয়ে পূর্ব বিরোধের জেরে তাদের গুলি করা হয়। সে সময় তারা হাটের অফিসকক্ষে অবস্থান করছিলেন। দুজনের বুকে গুলি লাগায় তারা গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) প্রদীপ কুমার সাহা জানান, ঘটনায় পুলিশ কাজ করছে। কেন বা কী কারণে এ হত্যাকাণ্ড প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন খুব দ্রুত বিষয়টা জানা যাবে।

/আইএএম/
সম্পর্কিত
জিয়াউলের অভিযান, ডিজিটাল প্রমাণ সংগ্রহ নিয়ে যা বললেন তদন্ত কর্মকর্তা
ছুরিকাঘাতের খবরে হাসপাতালে গিয়ে দেখি ছেলের মৃতদেহ: আদালতে সাম্যর বাবা
বাবাকে হত্যার পর পলাতক, প্রতিবেশীর বাড়িতে ফোন চার্জ দিতে এসে ধরা
সর্বশেষ খবর
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ 
ব্যাটারিচালিত রিকশা চলাচলে ফি নির্ধারণ 
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
৩৩ কর্মকর্তার বহিষ্কার নিশ্চিত করলো চীনের কমিউনিস্ট পার্টি
ব্যাটারিচালিত রিকশা কীভাবে চলবে, বিধিমালা জারি
ব্যাটারিচালিত রিকশা কীভাবে চলবে, বিধিমালা জারি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সৌরির লাশের সঙ্গে যা পাওয়া গেলো
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
রাজ্জাক-শাবানার জুটি নিয়ে মৃত্যুর আগে যা বলেছিলেন কবরী
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
তাহসিফ সৌরির লাশ উদ্ধার ও ৫ আগস্টের ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানা প্রশ্ন 
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
সঞ্চয়পত্র থাকলে আয়কর রিটার্নে কী সুবিধা পাওয়া যায়
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন
ভর্তুকিতে বিদ্যুৎ কোম্পানিগুলো: তারপরও কর্মীদের ‘প্রফিট বোনাস’ দেওয়া নিয়ে প্রশ্ন