চাঁদা না পেয়ে হত্যাচেষ্টা, ১৬ বছর পর সাবেক মেয়রসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা

নাটোর প্রতিনিধি
১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫ আপডেট : ১৭ নভেম্বর ২০২৬, ১১:৩৫

নাটোরের বড়াইগ্রামে বিএনপির এক কর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ১৬ বছর পর মামলা হয়েছে। ২০১০ সালের ওই ঘটনার অভিযোগে বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন, এক সাংবাদিকসহ ৩৮ জনকে আসামি করা হয়েছে। মামলার পর একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে বড়াইগ্রাম থানায় মামলাটি করেন ভুক্তভোগী বয়েন উদ্দিন। মামলায় ২৩ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ১৫ জনকে।

মামলার এজাহারে বলা হয়েছে, বাদী বয়েন উদ্দিন বড়াইগ্রাম উপজেলার কাচুটিয়া গ্রামের মকছেদ আলীর ছেলে এবং স্থানীয় বিএনপির কর্মী। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর আসামিরা তার কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এজাহারের বর্ণনা অনুযায়ী, ২০১০ সালের ২৮ নভেম্বর সন্ধ্যায় বনপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে কালিকাপুর ফজলিতলা গাজী বাড়ির সামনে বয়েন উদ্দিনের ওপর হামলা হয়। এ সময় চাইনিজ কুড়াল, হাসুয়া ও রামদা দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয়। পরে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। একপর্যায়ে মৃত ভেবে পাশের একটি পুকুরে ফেলে রেখে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা চলে যান।

পরে স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসায় প্রাণে বাঁচলেও তিনি স্থায়ীভাবে পঙ্গুত্ববরণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন বনপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেন, কার্যক্রম নিষিদ্ধ নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষাবিষয়ক সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা ন্যাপের সভাপতি আব্দুর রহিম, গোলাম রসুল মধু, পৌর শ্রমিক লীগ নেতা আবুল হোসেন, দৈনিক মানবজমিনের স্থানীয় প্রতিনিধি অমর ডি কস্তা, সাবেক যুবলীগ নেতা আসাদুজ্জামান, জোয়ারী ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মোস্তফা, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মামুন ও জিয়াউর রহমান, সাবেক সদস্য খাদেমুল বাশার এবং যুবলীগের সাবেক সদস্য নাজমুল হক শেখ।

বাদী বয়েন উদ্দিন বলেন, হামলার শিকার হওয়ার পর একাধিকবার মামলা করার চেষ্টা করেও পারেননি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকায় তখন মামলা করা সম্ভব হয়নি। তাই ১৬ বছর পর বিচার চেয়ে তিনি মামলা করেছেন।

তবে অভিযোগ অস্বীকার করেছেন সাবেক মেয়র কেএম জাকির হোসেন। তার দাবি, এ ঘটনার সঙ্গে তার কোনও সম্পৃক্ততা নেই। রাজনৈতিকভাবে হয়রানি করার উদ্দেশ্যেই ১৬ বছর আগের ঘটনা উল্লেখ করে মিথ্যা মামলা করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে মামলার অন্য আসামিদের বক্তব্য পাওয়া যায়নি।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম মামলা হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বয়েন উদ্দিনের করা মামলায় একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

/আরএইচ/
সম্পর্কিত
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
এক জেলায় অপরাধ করে আরেক জেলায় আত্মগোপন করেও যেভাবে ধরা পড়ছে সন্ত্রাসীরা
খুনের জনপদে চাঁদাবাজির রাজত্ব, প্রবাসী-ব্যবসায়ী-শিক্ষক কেউই রেহাই পাচ্ছেন না
সর্বশেষ খবর
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ফুল দিয়ে গোপালগঞ্জের এসপিকে বরণ করলেন ঢাকার ডিআইজি
ঢাকা ও আশপাশের তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
ঢাকা ও আশপাশের তিন জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
০০৭ হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন, বললেন ‘আজীবনের সম্মান’
০০৭ হয়ে আসছেন রবার্ট প্যাটিনসন, বললেন ‘আজীবনের সম্মান’
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
যেভাবে গ্রেফতার হলেন সাঈদ খোকন
সর্বাধিক পঠিত
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
গোপালগঞ্জের নতুন এসপি কে এই প্রত্যুষ কুমার, কেন এত আলোচনা
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করা সাবেক ছাত্রদল নেতাকে ডাকলেন প্রশাসক
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
সংকটে পড়া ২ ব্যাংককে ২৪ হাজার কোটি টাকার তারল্য সহায়তা
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন হাসনাত, যা বললেন অর্থমন্ত্রী
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত