ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে রাবি শিক্ষককে বাধ্যতামূলক অবসর

রাবি প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৬, ০২:১৩আপডেট : ২২ এপ্রিল ২০১৬, ০২:১৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ছাত্রীকে যৌন হয়রানির দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের অধ্যাপক কামরুল হাসান মজুমদারকে বাধ্যতামূলক অবসর পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিন্ডিকেট সদস্য অধ্যাপক আমজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শিক্ষক অধ্যাপক কামরুল হাসান মজুমদার রাবি শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও বাংলাদেশ শিক্ষক সমিতি ফেডারেশনের সহ-সভাপতি ছিলেন।

আরও পড়ুন: রংপুরে একসঙ্গে জন্ম নেওয়া ৫ সন্তানের ৩ জনের মৃত্যু

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৪ সালে অক্টোবরের শেষের দিকে ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের প্রথম বর্ষের এক ছাত্রী বিভাগের শিক্ষক অধ্যাপক কামরুল হাসান মজুমদারের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির কাছে লিখিত অভিযোগ দেন । ছাত্রীর অভিযোগ, প্রথমদিকে তিনি শিক্ষককে নানাভাবে নিবৃত করার চেষ্টা করেন। কিন্তু দিন দিন শিক্ষকের যৌন হয়রানির মাত্রা বেড়ে যাওয়াতে বাধ্য হয়ে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

আরও পড়ুন: চাঁদা না দেওয়ায় যুবককে জেলহাজতে পাঠানো সেই এএসআই প্রত্যাহার

এরপর তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের কাছে ২০১৫ সালের ২৭ এপ্রিল তাকে চাকরিচুত্য করার সুপারিশ করে সংশ্লিষ্ট তদন্ত কমিটি । সিন্ডিকেট সুপারিশ গ্রহণ করে একটি সুপারিশ পর্যালোচনা ও বাস্তবায়ন কমিটি গঠন করে। বিশ্ববিদ্যালয়ে কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমদের নেতৃত্বে চার সদস্য বিশিষ্ট  এ কমিটি পর্যালোচনা শেষে তাকে বাধ্যতামূলক অবসরের সুপারিশ করে। বৃহস্পতিবার সিন্ডিকেট সভায় তা পাস হয়।

রাবির আরও খবর: ভর্তি কার্যক্রমে অবৈধভাবে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা আদায়

বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন ও নিরোধ কমিটি সূত্রে জানা গেছে, শিক্ষক কামরুল হাসান মজুমদার মুঠোফোনে ছাত্রীটিকে একাধিকবার আপত্তিকর প্রস্তাব দিয়েছেন। তার প্রস্তাবে রাজি হলে বিভাগে ভালো ফলাফলের নিশ্চয়তাসহ শিক্ষক হওয়ার লোভনীয় সুযোগের প্রস্তাব দিয়ে ছাত্রীকে প্রলুব্ধ করার চেষ্টা করেন ওই শিক্ষক। তবে ওই ছাত্রী শিক্ষকের প্রস্তাব প্রত্যাখান করেন।

এদিকে, সিন্ডিকেট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান এই সিদ্ধান্তে নোট অব ডিসেন্ট দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কমিটির গঠন ও কার্য প্রক্রিয়ায় সমস্যা আছে উল্লেখ করে তিনি এই সিদ্ধান্তের প্রতিবাদে এই নোট অব ডিসেন্ট দিয়েছেন।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম