নীলফামারীতে তিন জেএমবি সদস্য গ্রেফতার

নীলফামারী প্রতিনিধি
০২ মে ২০১৬, ২১:৫৭আপডেট : ০২ মে ২০১৬, ২১:৫৭

গ্রেফতার নীলফামারীতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিকালে পুলিশ সুপার জাকির হোসেন খান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩০ এপ্রিল তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল, ছয়টি হাতবোমা, একটি চাপাতি ও চারটি চাকু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত জেএমবি সদস্যরা হলেন, নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের কিত্তিনিয়াপাড়া গ্রামের আব্দুর রহমান (২৫), পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের দুই ভাই মাসুদার রহমান ওরফে মাসুদ (৪২) ও মোশারফ হোসেন (৩৮)।
সূত্র জানায়, নীলফামারী শহরে পুলিশ হত্যাসহ বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা করছিল জেএমবি সদস্যরা। তারা গত ফেব্রুয়ারি মাসের প্রথমে ওই পরিকল্পনা গ্রহণ করলেও পুলিশের তৎপরতায় তা বাস্তবায়ন করতে পারেনি। সম্প্রতি বিভিন্ন স্থানে সংঘটিত হত্যাকাণ্ডে জড়িত সদস্যরা তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং বিভিন্ন জেলার জেএমবি সদস্যরা জেএমবি সদস্য আব্দুর রহমানের বাড়িতে নিয়মিত বৈঠক করতেন।  তাদের উদ্দেশ্য অন্য ধর্মাবলম্বীকে কাফের আখ্যায়িত করে হত্যা; বিচারক, পুলিশ, খাদেম, পীরসহ বিভিন্ন জনকে নাস্তিক আখ্যায়িত করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং দেশে ইসলামী শাসন প্রতিষ্ঠা করা।

পুলিশ সুপার জাকির হোসেন খান ওই সংবাদ বিজ্ঞপ্তির কথা স্বীকার করে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই তিন জেএমবি সদস্য এসব পরিকল্পনার কথা স্বীকার করেছেন।

আরও পড়ুন:
‘সরকারকে বেকায়দায় ফেলতেই ধর্মান্তরিত মুক্তিযোদ্ধাকে হত্যা’

 

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম