শ্বশুর বাড়িতে বেড়াতে এসে স্ত্রীকে হত্যা!

গাইবান্ধা প্রতিনিধি
০৪ মে ২০১৬, ০৯:৩৮আপডেট : ০৪ মে ২০১৬, ০৯:৩৮

গাইবান্ধা জেলা

শ্বশুর বাড়িতে বেড়াতে এসে আব্দুল হালিম নামে এক ব্যক্তি তার স্ত্রী জুই বেগম (২৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে তিনি পলাতক।

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে সোমবার রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ মঙ্গলবার দুপুরে জুইয়ের লাশ উদ্ধার করে ময়নাদতন্তের জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: টুইটারে নিজামীর পক্ষে হ্যাশট্যাগ

গোবিন্দগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম জানান, জুইয়ের সঙ্গে দুই বছর আগে আব্দুল হালিমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে জুইকে প্রায় নির্যাতন করত। নির্যাতনে অতিষ্ঠ হয়ে সম্প্রতি জুই বাবার বাড়িতে চলে আসেন। ২৫ দিন আগে জুই একটি মেয়ে সন্তানের জন্ম দেন।

সোমবার (২ মে) সন্ধ্যায় আব্দুল হালিম স্ত্রী-সন্তানকে দেখেতে শ্বশুর বাড়িতে আসেন। ওই রাতে ফের যৌতুকের টাক নিয়ে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হালিম ধারালো অস্ত্র দিয়ে জুইকে কুপিয়ে আহত করেন। তার চিৎকারে বাড়িরে লোকজন ঘুম থেকে জেগে উঠে। কিন্তু আব্দুল হালিম কৌশলে পালিয়ে যায়। ঘটনাস্থলেই জুই মারা যায়।

ওসি আরও জানান, এ ঘটনায় জুইয়ের বাবা জিল্লুর রহমান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। আব্দুল হালিমকে গ্রেফতারের চেষ্টা চলছে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী