রংপুরে বৃষ্টি উপেক্ষা করে পালিত হলো বাংলা ট্রিবিউন এর জন্মদিন

লিয়াকত আলী বাদল, রংপুর
১৩ মে ২০১৬, ১৪:৩০আপডেট : ১৩ মে ২০১৬, ১৪:৩৩

রংপুরে তুমুল বৃষ্টির মধ্যেও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী ও ৩য় জন্মদিন কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। ১৩ মে শুক্রবার সকাল থেকেই রংপুর নগরীতে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এতে জনজীবন বিপর্যস্ত হলেও বৃষ্টি উপেক্ষা করে রংপুর সিটি প্রেস ক্লাবে বাংলা ট্রিবিউন-এর জন্মদিন কেক কেটে  উদযাপন করা হয়। রংপুরে বৃষ্টি উপেক্ষা করে পালিত হলো বাংলা ট্রিবিউন এর জন্মদিন

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি প্রেস ক্লাব সভাপতি শরীফুজ্জামান বুলু, সাধারণ সম্পাদক সাকিল আহাম্মেদ, প্রবীণ সাংবাদিক এটিএন বাংলার রংপুর বিভাগীয় প্রধান মাহবুবুল ইসলাম, এসএ টিভির রংপুর ব্যুরো প্রধান রেজাউল ইসলাম বাবু, ইংরেজি দৈনিক নিউএজের রংপুরের স্টাফ রিপোর্টার জাকির হোসেন, একাত্তর টিভির স্টাফ রিপোর্টার শাহ বায়েজিদ আহাম্মেদ, মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক জিতু কবীর, রংপুর মহানগর দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিলনসহ বিশিষ্টজনরা।

বক্তারা বাংলা ট্রিবিউন-এর ভূয়সী প্রশংসা করে বলেন, দেশে অনেক অনলাইন পত্রিকার ভিড়ে শুধুমাত্র বস্তুনিষ্ঠ খবর পরিবেশন এবং এক্সক্লুসিভ খবর পরিবেশন করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। অনুষ্ঠানে উপস্থিত সবাই বাংলা ট্রিবিউনের সাফল্য কামনা করেন।

/টিএন/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের