নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছিত, দিনাজপুরে হাবিপ্রবিতে মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি
১৯ মে ২০১৬, ১৯:৪১আপডেট : ১৯ মে ২০১৬, ১৯:৪৩

নারায়ণগঞ্জের সংসদ সদস্য সেলিম ওসমান কর্তৃক শিক্ষক নির্যাতন ও লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষকরা। নারায়ণগঞ্জে শিক্ষক লাঞ্ছিত, দিনাজপুরে হাবিপ্রবিতে মানববন্ধন

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন হাবিপ্রবি শাখা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।

এ সময় বক্তারা শিক্ষক নির্যাতন ও লাঞ্ছনাকারী অভিযুক্ত সংসদ সদস্যের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে বলেন, ভুল হলেও একজন সংসদ সদস্য আইন নিজের হাতে তুলে নিয়ে একজন শিক্ষককে প্রকাশ্য লাঞ্ছিত করতে পারেন না। এতে শুধু শ্যামল কান্তিসহ নয় সকল শিক্ষককে অপমান করা হয়েছে।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ফেডারেশনের আহ্বায়ক প্রফেসর মিজানুর রহমান, সদস্য সচিব প্রফেসর ড. এটিএম শফিকুল ইসলাম, হাবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. বলরাম রায়, প্রফেসর আনিস খান প্রমুখ।

/এনএস/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের