চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে কলেজ ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের কেল্লাবাড়ি আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মুকুল হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার ওই শিক্ষককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, একই এলাকার কলেজ পড়ুয়া এক শিক্ষার্থীকে স্কুলে সহকারী শিক্ষিকার চাকরি দেওয়ার কথা বলে গতকাল বুধবার সন্ধ্যায় স্কুলের অফিস কক্ষে ডেকে আনেন প্রধান শিক্ষক। এরপর মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করলে তার চিৎকারে এলাকাবাসী এসে প্রধান শিক্ষককে আটক করেন। পরে পুলিশ এসে তাকে আটক করে থানায় নিয়ে যায়।
ঘটনার দিন রাতেই মেয়েটি বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: মিতু হত্যা: গ্রেফতার শিবিরকর্মীর রিমান্ড শুনানি স্থগিত, কারাগারে প্রেরণ
/এমও/এইচকে/আপ-এআর/








