রংপুরে পুলিশের সোর্স শাহিনের লাশ উদ্ধার করেছে পুলিশ

রংপুর প্রতিনিধি
১২ জুন ২০১৬, ২৩:১৮আপডেট : ১২ জুন ২০১৬, ২৩:২০

রংপুর রংপুর নগরীর হাজিরহাট এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পুলিশের সোর্স শাহিনের লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ১০টার দিকে লাশটি উদ্ধার করা হয়।
কোতোয়ালী থানার মিডিয়া সেলের এস আই মনজু জানান, নগরীর রনচন্ডি শেখ পাড়া মহল্লার মোজাফফর হোসেনের ছেলে শাহিন কোতোয়ালী থানার ওসি কাদের জিলানীর বাসায় কাজ করতো। ওই কর্মকর্তা কাউনিয়া থানায় বদলি হয়ে যাওয়ার পর শাহিন সেখানেই থেকে যান এবং পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন। রবিবার সকালে রংপুর দিনাজপুর মহাসড়কের কাছেই হাজিরহাট এলাকায় একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় শাহিনের লাশ দেখে পুলিশকে খবর দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজের মর্গে নিয়ে আসে।

পুলিশ জানায়, ময়না তদন্ত প্রতিবেদন পাবার পরে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তবে তার স্বজনরা অভিযোগ করেছেন যে তাকে হত্যা করে লাশ গাছের ঝুলিয়ে রাখা হয়েছে।

আরও পড়ুন: নেত্রকোনায় খাবারে ভেজাল দেওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

/জেবি/টিএন/আপ-এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের