দিনাজপুর সীমান্তে বিএসএফ’র গুলিবর্ষণ, এলাকাবাসীর মধ্যে আতঙ্ক

দিনাজপুর প্রতিনিধি
২৮ জুন ২০১৬, ১৬:৫১আপডেট : ২৮ জুন ২০১৬, ১৭:০০

দিনাজপুর দিনাজপুরের বিরল উপজেলার ডুংডুঙ্গী সীমান্তের ভারতীয় অভ্যন্তরে চোরাকারবারিদের লক্ষ্য করে বিএসএফ’র সদস্যরা গুলিবর্ষণ করেছে। এ নিয়ে সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিজিবি ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার দিবাগত রাত ১ টা ৪০ মিনিটের দিকে ডুংডুঙ্গী সীমান্তের ভারতীয় এক কিলোমিটার অভ্যন্তরে বিএসএফ সদস্যরা কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। এ ঘটনায় বাংলাদেশি সীমান্ত এলাকার লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে বিষয়টি জানতে বিজিবি’র পক্ষ থেকে বিএসএফ’র সঙ্গে যোগাযোগ করে গুলিবর্ষণের ঘটনা জানতে চাওয়া হলে তারা জানায়, চোরাকারবারিদের লক্ষ্য করে এ গুলিবর্ষণ করা হয়।
এদিকে বিরল উপজেলা ধর্মপুর ইউনিয়নের চেয়ারম্যান নুর ইসলাম জানান, রাতে সীমান্তে গুলির ঘটনা ঘটেছে।  তিনি দাবি করেন, এ ঘটনায় আইয়ুব আলী (৩২) নামে একজন নিহত হয়েছে। তিনি ধর্মপুর ইউনিয়নের বিরলা কালিয়াগঞ্জ এলাকার বাসিন্দা।

তবে আইয়ুব আলীর পরিবার নিহতের বিষয়টি অস্বীকার করেছে। তারা জানায়,আইয়ুব আত্মীয়ের বাড়িতে বেড়াতে গেছে।

দিনাজপুর-৪২ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল আবেদীন জানান, রাতে ওই সীমান্তের ভারতীয় অভ্যন্তরে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। চোরাকারবারিরা বাংলাদেশি না ভারতীয় তা জানা যায়নি।

তিনি আরও জানান, এখন পর্যন্ত আমাদের কাছে কোনও বাংলাদেশি নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: আগামী মাসে ডোমার পৌরসভায় ভোট

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের