মাদকসহ আটক হাকিমপুর পৌর আ.লীগের সহ-সভাপতি কারাগারে

হিলি প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৬, ২০:৩৫আপডেট : ০৪ আগস্ট ২০১৬, ২০:৪১

মাদকসহ আটক হাকিমপুর পৌর আ.লীগের সহ-সভাপতি কারাগারে

দিনাজপুরের হিলিতে ইয়াবা, ফেন্সিডিল ও মদসহ আটক হাকিমপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবু বক্কর সিদ্দিককে (৫৫) জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে দিনাজপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেল-হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে বুধবার দুপুরে হিলির চন্ডিপুর এলাকার নিজ বাড়ি থেকে ৪১০ পিস ইয়াবা, ৪৬ বোতল ফেন্সিডিল ও ৪ বোতল মদসহ আবু বক্কর সিদ্দিকে গ্রেফতার করে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। আটককৃত আবু বক্কর সিদ্দিক চন্ডিপুর গ্রামের বাসিন্দা।

হাকিমপুর থানার ওসি আব্দুস সবুর জানান, বৃহস্পতিবার সকালে আবু বক্কর সিদ্দিককে র‌্যাব সদস্যরা আমাদের কাছে হস্তান্তর করেছে। এ ঘটনায় র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের ডিএডি নুরুল আমিন বাদী হয়ে থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করেছে। পরে আসামিকে দুপুরেই দিনাজপুর আদালতে পাঠানো হলে বিচারক তাকে জেল-হাজতে পাঠিয়েছে।

হাকিমপুর পৌর আওয়ামী লীগের সভাপতি নুরল ইসলাম ডাব্লু জানান, আবু বক্কর সিদ্দিক হাকিমপুর পৌরসভার ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

/জেবি/

আরও পড়তে পারেন : সেই পান দোকানির মাথায় ‘আঘাতের চিহ্ন’ রয়েছে

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের