নিখোঁজের এক দিন পর বৃদ্ধের লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৬, ১৬:১৩আপডেট : ২৩ আগস্ট ২০১৬, ১৬:১৩

গাইবান্ধা জেলা গাইবান্ধার পলাশবাড়ীতে নিখোঁজ হওয়ার একদিন পর মঙ্গলবার দুপুরে আব্দুল কাদের মিয়া (৬৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পলাশগাছী গ্রামের একটি বাঁশ ঝাড়ে গলায় রশি লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করে গাইবান্ধা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়। 

নিহত আব্দুল কাদের ওই ইউনিয়নের আসমতপুর গ্রামের আফতাব উদ্দিনের ছেলে।

পলাশবাড়ী থানার ওসি মজিবুর রহমান নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আব্দুল কাদের সোমবার বিকালে ব্যক্তিগত কাজে বাড়ি থেকে পলাশবাড়ী শহরে আসেন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফিরে যাননি। পরিবারের লোকজন রাতে বিভিন্ন স্থানে খোঁজখবর করেও তার কোনও সন্ধান পাননি।

মঙ্গলবার সকালে পার্শ্ববর্তী পলাশগাছী গ্রামের একটি বাঁশ ঝাড়ে গলায় রশি লাগানো অবস্থায় তাকে দেখতে পেয়ে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। তিনি আরও জানান, এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।

আরও পড়ুন- 

পায়রা বন্দরকে ঘিরে তৎপর দালালগোষ্ঠী, ক্ষুব্ধ এলাকাবাসী
জবিতে বিভিন্ন ভবনে তালা, সড়ক অবরোধ

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম